ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ফের বড় সামরিক অভিযান চালাল ইজরায়েল। তাতেই মিলেছে সাফল্য। ইজরায়েলি সেনার বিমান হামলায় নিহত হয়েছেন হামাসের অন্যতম শীর্ষ সামরিক কমান্ডার সামির আবু ইউনিস। রবিবার (১৫ নভেম্বর) তাঁর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে হামাস। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম এশিয়ায়। 

সূত্রের খবর, শনিবার (১৪ নভেম্বর) দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় এই হামলা চালানো হয়। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট (Shin Bet) যৌথ বিবৃতিতে জানায়, হামাসের সামরিক শাখার এক শীর্ষস্থানীয় কমান্ডারকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। যদিও প্রাথমিক বিবৃতিতে ওই কমান্ডারের নাম প্রকাশ করেনি ইজরায়েল। পরে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস জানায়, নিহত ব্যক্তি সামির আবু ইউনিস। ৫৩ বছর বয়সি এই কমান্ডার হামাসের রাফা ব্রিগেডের দায়িত্বে ছিলেন। ১৯৯১ সাল থেকে হামাসের সামরিক শাখার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে রাফা এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও সাংগঠনিক দায়িত্ব সামলেছেন। অন্যদিকে, হামলার জেরে আরও দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের চিকিৎসার জন্য খান ইউনিসের নাসের মেডিক্যাল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হামাসের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামলার পরিকল্পনা এবং তা পরিচালনার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সামির আবু ইউনিসের। সেই হামলার পর থেকেই হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইজরায়েল। উল্লেখ্য, শান্তি চুক্তি হলেও গাজা উপত্যকায় এখনও পুরোপুরি শান্তি ফেরেনি।  গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও  ১৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগও তুলেছে। আর এবার  সামির আবু ইউনিসের মৃত্যুর ঘটনা সেই অস্থির পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। 

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক