দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মাটিতে একসময় ক্রিকেটের দুনিয়ায় কার্যত নতুন বিপ্লব এনেছিলেন ব্যবসায়ী ললিত। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল আইপিএলের বর্ণময় যাত্রা। অথচ সেই ললিত মোদিকেই একসময় দেশ ছাড়তে হয়েছিল। একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্ত এবং আইনি জটিলতার মধ্যে ২০১০ সালে ভারত ছেড়ে লন্ডনে চলে যান তিনি। দীর্ঘদিনের সেই প্রবাসজীবনের পর এবার ব্রিটেনের নাগরিকত্বও পেয়ে গেলেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়ে জীবনের নতুন অধ্যায়ের কথা ঘোষণা করেছেন তিনি।

ললিত মোদি জানিয়েছেন, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন তিনি। গত ১৪ নভেম্বর অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে গিয়ে প্রথমবার প্রকাশ্যে এই খবর জানান। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি। এই বিশেষ মুহূর্তকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত এবং গর্বের অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন IPL প্রতিষ্ঠাতা। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ললিত জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে বসবাস করার ফলে সে দেশের মানুষের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক গড়ে উঠেছে। একই সঙ্গে ব্রিটেনের প্রতিষ্ঠান, ঐতিহ্য এবং মূল্যবোধের প্রতিও শ্রদ্ধা তৈরি হয়েছে। তাঁর মতে, নাগরিকত্ব পাওয়া শুধুমাত্র একটি বিশেষ অধিকার নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু দায়িত্বও। কৃতজ্ঞতা, গর্ব এবং আত্মিক টান থেকেই এই নতুন পরিচয় গ্রহণ করেছেন তিনি। 

আরও পড়ুন: ১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

১৪ নভেম্বর অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখার সময় ললিত মোদি বলেন, জীবনের বিভিন্ন পর্যায়ে নানা সংস্কৃতি ও অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাঁর পথচলা। সেই অভিজ্ঞতাই তাঁকে নতুন করে গড়ে তুলেছে। যে দেশকে এখন নিজের বাড়ি বলে মনে করেন, সেই দেশের জন্য ইতিবাচক অবদান রাখার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। এই বিশেষ মুহূর্তে পাশে থাকার জন্য পরিবার, বন্ধু এবং অক্সফোর্ড ইউনিয়নের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তাঁর কাছে এই ঐতিহাসিক ঘোষণা অক্সফোর্ড ইউনিয়নের মঞ্চে করতে পারা অত্যন্ত স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। ললিতের পোস্টে আরও একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে। নিজের ঘোষণার শেষে তিনি লেখেন, ‘God Save The King!’ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ১৪ নভেম্বর নাগরিকত্ব পাওয়ার খবর প্রকাশ্যে আনলেও তাঁর দাবি অনুযায়ী, নাগরিকত্ব গ্রহণের আনুষ্ঠানিক তারিখ ১৫ সেপ্টেম্বর। প্রসঙ্গত, ২০১০ সালে ভারত ছেড়ে ব্রিটেনে চলে গিয়েছিলেন ললিত মোদি। তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। বিভিন্ন তদন্তকারী সংস্থার নজরদারির পাশাপাশি কোটি কোটি টাকার জরিমানার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। যদিও ললিতের দাবি, আইনি ব্যবস্থা এড়াতে তিনি দেশ ছাড়েননি। বরং তৎকালীন রাজনৈতিক চাপের কারণেই লন্ডনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। দীর্ঘদিন পর এবার সেই ব্রিটেনের নাগরিকত্ব পাওয়ার কথা নিজেই জানালেন আইপিএলের প্রতিষ্ঠাতা।

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের