দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজের জায়গাই যে কারও মৃত্যুফাঁদ হয়ে উঠতে পারে, তারই মর্মান্তিক ছবি ধরা পড়ল দিল্লির একটি পোশাকের দোকানে। কাজ শেষে শোরুম বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন কর্মীরা। কিন্তু একটি ট্রায়াল রুমের দরজা খুলতেই সামনে এল ভয়াবহ দৃশ্য। ভিতরে দেখা গেল ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম দিল্লির এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।    

পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম শবনম। পশ্চিম দিল্লির মোতি নগর মেট্রো স্টেশনের কাছে একটি পোশাকের দোকানে কাজ করতেন তিনি। পরিবারের সঙ্গেই থাকতেন ওই তরুণী। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অভিযুক্ত যুবক শবনমের পরিচিত। একসময় দু’জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্কও ছিল। জানা গিয়েছে, শনিবার শবনমের কাজ শেষ হওয়ার কিছুক্ষণ আগে দোকানে আসে ওই যুবক। এরপর তাঁকে সঙ্গে নিয়ে একটি ট্রায়াল রুমে ঢোকে সে। অভিযোগ, সেখানেই ধারালো অস্ত্র দিয়ে শবনমের গলায় আঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গত কয়েক মাস ধরে দু’জনের সম্পর্কের অবনতি হয়েছিল। সেই ব্যক্তিগত বিবাদের জেরেই খুনের ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি একতরফা প্রেমের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। রাত প্রায় ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। দোকান বন্ধ করার আগে কর্মীরা নিয়মমাফিক ট্রায়াল রুমগুলি পরীক্ষা করছিলেন। সেই সময় একটি ঘরের ভিতরে শবনমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। 

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে শোরুমের ভিতরে এই হত্যাকাণ্ড ঘটল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এদিকে, অভিযুক্তের সন্ধানে দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ । তবে এখনও তার কোনও সন্ধান পাওয়া যায়নি।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল