বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় চাকরি মানেই কোডিং, সফটওয়্যার তৈরি কিংবা ডেটা অ্যানালিসিস এমন ধারণা অনেকেরই। কিন্তু এআই- এর ক্রমবর্ধমান চাহিদা এবার চাকরির বাজারে নিয়ে এসেছে একেবারে অন্যরকম সুযোগ। কম্পিউটার চালাতে হবে না, লিখতে হবে না কোনও কোডও। কাজ হল গ্যাসের জোগান নিশ্চিত করা! শুনতে অবাক লাগলেও এমনই এক পদে কর্মী নিয়োগ করছে জনপ্রিয় AI চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা সংস্থা অ্যানথ্রপিক (Anthropic)। পদের নাম ‘Gas Supply and Transport Lead’। আর এই চাকরির জন্য বার্ষিক বেতন দেওয়া হবে ৩ লক্ষ ২০ হাজার থেকে ৪ লক্ষ ৫ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা আনুমানিক ৩ কোটি থেকে ৩ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি। তবে এই চাকরি পেতে শুধু সাধারণ গ্যাস সরবরাহের অভিজ্ঞতা থাকলেই চলবে না, প্রয়োজন জ্বালানি ও পাইপলাইন পরিচালনায় দীর্ঘদিনের পেশাদারি দক্ষতা। 
কী কাজ করতে হবে এই পদে?
বর্তমানে AI প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে ডেটা সেন্টারের বিদ্যুতের চাহিদা। বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ এবং AI মডেল চালু রাখতে এই কেন্দ্রগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। শুধু বিদ্যুৎ গ্রিডের উপর নির্ভর না করে অ্যানথ্রপিকের কিছু ডেটা সেন্টারে প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা রয়েছে। সেই কারণেই গ্যাস সরবরাহ ও পরিবহণের দায়িত্ব সামলানোর জন্য এই বিশেষজ্ঞ নিয়োগ করছে সংস্থা। নির্বাচিত প্রার্থীকে আমেরিকা ও কানাডার বিভিন্ন ডেটা সেন্টারের জন্য প্রাকৃতিক গ্যাসের জোগান নিশ্চিত করতে হবে। গ্যাস উৎপাদক ও সরবরাহকারী সংস্থার সঙ্গে চুক্তি করা, পাইপলাইনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ গ্যাস পৌঁছনোর ব্যবস্থা করা এবং সরবরাহের ক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছে কি না, তা নজরে রাখা হবে তাঁর প্রধান দায়িত্ব।
কী যোগ্যতা থাকতে হবে?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর অন্তত ৮ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বিশেষ করে প্রাকৃতিক গ্যাস সরবরাহ, পাইপলাইন পরিচালনা, গ্যাস বিপণন কিংবা বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি সংগ্রহের কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
পাশাপাশি কয়েকটি বিষয়ে দক্ষতা জরুরি—
গ্যাস সরবরাহ ও পরিবহণ সংক্রান্ত চুক্তি তৈরি এবং দর কষাকষির অভিজ্ঞতা।
গ্যাস পাইপলাইনের ক্ষমতা, সরবরাহের সীমাবদ্ধতা ও পরিবহণ ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা।
আমেরিকা ও পশ্চিম কানাডার গ্যাস উৎপাদন কেন্দ্র এবং বাজার সম্পর্কে জ্ঞান।
গ্যাসের দাম, পরিবহণ খরচ ও সরবরাহের ঝুঁকি হিসাব করার দক্ষতা।
দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহের চুক্তি তৈরি থেকে চূড়ান্ত করার অভিজ্ঞতা। 
কোথায় চাকরি এবং কত বেতন?
অ্যানথ্রপিকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদের কর্মস্থল আমেরিকার সান ফ্রান্সিসকো অথবা নিউ ইয়র্ক সিটি। কাজের ধরন হাইব্রিড। অর্থাৎ কর্মীদের সংস্থার অফিসে অন্তত ২৫ শতাংশ সময় উপস্থিত থাকতে হবে। প্রয়োজন অনুযায়ী আরও বেশি সময় অফিসে কাজ করতে হতে পারে।
বেতন বার্ষিক ৩ লক্ষ ২০ হাজার থেকে ৪ লক্ষ ৫ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩ কোটি থেকে ৩ কোটি ৮০ লক্ষ টাকা। অর্থাৎ মাসিক গড় বেতনের অঙ্ক ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ থেকে ৩২ লক্ষ টাকার কাছাকাছি। তবে ডলারের বিনিময়মূল্য পরিবর্তনের সঙ্গে টাকার অঙ্কেও বদল হবে।
কীভাবে আবেদন করবেন?
এই চাকরির জন্য সরাসরি অ্যানথ্রপিকের নিজস্ব কেরিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনের পদ্ধতি
1. প্রথমে অ্যানথ্রপিকের অফিসিয়াল নিয়োগের পেজে যেতে হবে: [Gas Supply and Transport Lead – Apply Online]
2. সেখানে ‘Apply’ অপশনে ক্লিক করতে হবে।
3. নিজের নাম, ইমেল আইডি, যোগাযোগের নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
4. নিজের আপডেটেড CV বা Resume PDF, DOC অথবা DOCX ফরম্যাটে আপলোড করতে হবে। চাইলে LinkedIn প্রোফাইলের লিঙ্কও দেওয়া যাবে।
5. কেন অ্যানথ্রপিকে কাজ করতে চান, সেই বিষয়ে একটি সংক্ষিপ্ত বক্তব্য লিখতে হবে। সংস্থা এই উত্তরের উপর বিশেষ গুরুত্ব দেয়।
6. আমেরিকায় কাজ করার জন্য ভিসা স্পনসরশিপ প্রয়োজন কি না এবং প্রয়োজনে অন্য শহরে স্থানান্তরিত হতে পারবেন কি না, সেই তথ্যও জানাতে হবে।
আবেদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অ্যানথ্রপিক ভিসা স্পনসর করে। তবে প্রত্যেক পদ বা প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে ভিসা নিশ্চিত নয়। সংস্থার তরফে জানানো হয়েছে, নির্বাচিত হলে ভিসা পাওয়ার জন্য যথাসম্ভব সহযোগিতা করা হবে।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’