শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রেফতার করতে গিয়ে দুষ্কৃতীর গুলিতে জখম হয়েছিলেন শান্তিনিকেতনের কনস্টেবল বিশ্বজিৎ দাস। সেই ঘটনায় পলাতক ছিল অভিযুক্ত রতন শেখ। তবে পুলিশকর্মীর উপর হামলা চালানোর পর লুকিয়ে থেকে শেষ রক্ষা হল না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ রতন শেখকে গ্রেফতার  করেছে। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 

ঘটনার সূত্রপাত বোলপুরের লায়েক বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। সেখানে কুখ্যাত দুষ্কৃতী এই রতন শেখকে ধরতে শুক্রবার (১৩ নভেম্বর) অভিযান চালাচ্ছিলেন পুলিশকর্মীরা। সেই সময়ই রতনের ছোড়া গুলিতে গুরুতর জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। আচমকা এই হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।   শনিবার রাতে বিশ্বজিৎ দাসকে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, ‘রতন শেখের বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়েছি। ও একজন ‘নটোরিয়াস ক্রিমিনাল।  ৩৬টা কেস রয়েছে ওর বিরুদ্ধে। তৃণমূল সমর্থিত এই দুষ্কৃতীকে এ বছর বীরভূম পুলিশ গ্রেফতার করেছিল। কিন্তু পুজোর সময় কী করে ও জামিন পেল সেটা আশ্চর্যের।’ ঠিক তার পরেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না।’ শনিবারের সেই বার্তার পরেই রবিবার পুলিশের জালে ধরা পড়ল রতন।  

আরও পড়ুন: ‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, ‘আইনের পথেই ব্যবস্থা হবে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যা করার পুলিশ করবে। পুলিশকে গুলি করতে এসেছিল। আত্মরক্ষার জন্য পুলিশ সেদিনও ব্যবস্থা নিতে পারত। পুলিশেরও বাঁচার অধিকার আছে। তাঁকে বন্দুটের গুলিগুলো পকেটে গুঁজে রাখার জন্য দেওয়া হয়নি। ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। ক্ষেত্র বিশেষে পুলিশ অন স্পট ঠিক করবে। কিন্তু খুনি, গুন্ডাদের বিরুদ্ধে পুলিশকে খোলা ছাড় দেওয়া হয়েছে। আমি বলব, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমরা গ্রেফতার করব, কাস্টডি ট্রায়াল করাবো। সর্বোচ্চ শাস্তি যাতে হয় চেষ্টা করা হবে।’  

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!