পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন রতন শেখ কুখ্য়াত দুষ্কৃতী। তারই প্রমাণ পাওয়া গেল হাতেনাতে। গত শুক্রবারের পর ফের আজ, রবিবার পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। যার ফলে আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশও। আর সেই গুলি লাগে রতনের বুকের পাঁজরে। তারপরেই তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নানুরে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

গত শুক্রবার শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লাইকবাজারে গুলি করে পালিয়ে গিয়েছিল রতন। তার ছোড়া গুলি লেগেছিল ওই পুলিশকর্মীর পায়ে। তিনি এখনও চিকিৎসাধীন। তারপর থেকেই শান্তিনিকেতন থানার পুলিশ রতনের খোঁজে আদা-জল খেয়ে নামে। আজ, রবিবার রতনের সন্ধান পাওয়া যায়। বীরভূমের নানুরে লুকিয়ে ছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ রতনকে গ্রেফতার করে। তারপরেই তার কাছে আগ্নেয়াস্ত্র আছে কিনা জানতে চাওয়া হয়। সূত্রের খবর, সে পুলিশকে বলে আগ্নেয়াস্ত্র গোপন ডেরায় লুকিয়ে রেখেছে। সেই আগ্নেয়াস্ত্রের সন্ধানে রতনকে নিয়ে গোপন ডেরায় যাচ্ছিল পুলিশ। সূত্রের খবর, মাঝপথে ফের পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে সে। রতনের কাছেই লুকিয়ে রাখা ছিল আগ্নেয়াস্ত্র। সেটি বার করে গুলি চালায় পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে। তারপরেই আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে সেটি লাগে রতনের বুকে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পডুন: ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

দুষ্কৃতী দমনে পুলিশকে খোলা হাত দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। আর সেই খোলা হাত পেয়েই একের পর এক দুষ্কৃতীকে খতম করছে রাজ্য পুলিশ। পরপর পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটল রাজ্যে পালাবদলের পর। 

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!