চোরবাগান থেকে শিক্ষা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটার পর এ বার শুরু জগদ্ধাত্রী পুজো। আর এই উৎসবকে ঘিরে নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন। চোরবাগানের ঘটনার পর বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাসে এই প্রথম মোতায়েন করা হচ্ছে ৬ কোম্পানি আধা সামরিক বাহিনী। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছেন প্রায় ৩ হাজার রাজ্য পুলিশকর্মী।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বছর চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে মোট ৪৪৬টি পুজোকে অনুমতি দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে পুজোগুলিকে পাঁচটি জোন এবং ১১টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকছেন ডিসিপি ও এসিপি পদমর্যাদার আধিকারিকেরা। পুজো মণ্ডপের ভিতরে ও বাইরে, বিশেষত যেখানে দর্শনার্থীদের ভিড় বেশি হওয়ার সম্ভাবনা, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। শুধু সড়কপথেই নয়, জলপথ ও রেলপথেও চলবে কড়া নজরদারি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে। পুজো কমিটিগুলিকে মণ্ডপে প্রবেশ ও বেরোনোর পথ প্রশস্ত রাখা এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকদের পাশাপাশি থাকবেন সিভিল ভলান্টিয়াররাও।

আরও পড়ুনঃ কালীঘাট তৃণমূলের অভিযোগের ভিত্তিতে সাসপেন্ড ঋতব্রত শিবিরের এক্স অ্যাকাউন্ট

এছাড়া, চন্দননগর শহরে দুপুর ২টো থেকে পরের দিন ভোর ৬টা পর্যন্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিবছর যেখানে প্রায় ১২০০ পুলিশকর্মী দায়িত্ব সামলান, সেখানে এবার নিরাপত্তার বহর অনেকটাই বাড়ানো হয়েছে। উৎসবের দিনগুলিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা প্রশাসনের।

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

ইলন মাস্ক-সহ প্রযুক্তি দুনিয়ার শীর্ষ কর্তাদের সমর্থনে এনভিডিয়ার CEO পদে ফিরছেন জেনসেন হুয়াং!

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু! জঙ্গল থেকে উদ্ধার ইন্ডিগোর মহিলা কর্মীর রক্তাক্ত দেহ

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক

ধুরন্ধর ২-কে হারিয়ে ১১ দিনে বক্স অফিসে নতুন রেকর্ড রামায়ণ-এর

‘প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি’, নেতানিয়াহুকে নিশানা বাইডেনের

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি