‘বেঁচে গেলাম’! একের পর এক বোমা হুমকির মাঝে অমিতাভের রহস্যময় পোস্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: গত এক মাস ধরে আতঙ্কের ছায়া বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বাড়ি ‘জলসা’কে ঘিরে। এর মধ্যেই সমাজমাধ্যমে মাত্র দু’টি শব্দের একটি পোস্ট করলেন অভিনেতা। লিখলেন ‘বেঁচে গেলাম’। কিন্তু ঠিক কী থেকে বেঁচে যাওয়ার কথা বলছেন তিনি? এর কোনও ব্যাখ্যা দেননি বিগ বি। ফলে তাঁর এই রহস্যময় পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা।

গত ১৫ ও ১৬ নভেম্বরের মধ্যবর্তী রাতে এক্স হ্যান্ডলে পোস্টটি করেন অমিতাভ। এই ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সন্দেহভাজন শুটারকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ সেল। ধৃতদের নাম বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং দীপক সিং ওরফে ডিপ। দু’জনেই পঞ্জাবের বাসিন্দা। পুলিশের দাবি, ধৃতদের বিরুদ্ধে দুটি আলাদা হামলার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি ছিল দিল্লির এক ব্যবসায়ীকে লক্ষ্য করে চাঁদাবাজির উদ্দেশ্যে গুলি চালানোর ছক। অন্যটি ছিল মুম্বইয়ে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’র বাইরে হামলার পরিকল্পনা।

কেন অমিতাভকে নিশানা করার ছক?

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা নিয়ে অমিতাভের একটি পুরনো বক্তব্যের জেরেই তাঁকে নিশানা করা হয়ে থাকতে পারে। তবে হামলার প্রকৃত উদ্দেশ্য কী, কারা এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে এবং সন্দেহভাজনদের সঙ্গে নির্দেশদাতাদের কীভাবে যোগাযোগ হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর উপর হামলার দায়িত্ব ছিল বিকাশের। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মুম্বই থেকে দিল্লিতে গিয়েছিলেন তিনি। পরে দীপকেরও তাঁর সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে বিকাশকে গ্রেফতার করে পুলিশ। এরপর মুম্বইয়ে আত্মগোপন করে থাকা দীপককেও আটক করা হয়।

আরও পড়ুন: বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ নিজেই সারলেন ৮০ বছরের বলজোর

গত এক মাসে ই-মেলের মাধ্যমে তিন দফায় বোমা হামলার হুমকি পেয়েছেন অমিতাভ। প্রথম হুমকিটি আসে ২৩ অক্টোবর। সেখানে মুম্বইয়ের মেয়র রিতু তাওড়ের কার্যালয় এবং অমিতাভের বাড়ি ‘জলসা’য় হামলার কথা বলা হয়েছিল। এরপর ৬ নভেম্বর পাঠানো দ্বিতীয় ই-মেলে জলসার পাশাপাশি বোম্বে হাইকোর্ট ও বোম্বে স্টক এক্সচেঞ্জকে নিশানা করার হুমকি দেওয়া হয়। সেই বার্তায় খালিস্তানের প্রসঙ্গও ছিল। পাশাপাশি ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্সে গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হামলার আশঙ্কার কথাও জানানো হয়েছিল। ১২ নভেম্বর আসে তৃতীয় হুমকি। সেখানে অমিতাভের বাড়ি, মুম্বই বিমানবন্দর, মেয়রের কার্যালয় এবং কয়েকটি ব্যাংকে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়। যদিও তিনটি ই-মেলে উল্লেখ করা কোনও জায়গাতেই তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পায়নি পুলিশ। তবে এই হুমকির পর অমিতাভের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জুহুর বাড়ি ‘জলসা’র সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বসানো হয়েছে ব্যারিকেড।

ঘরে থাকা সাধারণ উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু  ডিমের রেজালা

শচিনকে সঙ্গী করে মুম্বই ঘুরলেন ব্রিটিশ রাজদম্পতি, খেললেন ক্রিকেট! চেখে দেখলেন স্ট্রিট ফুড

মাঝ গঙ্গায় ডুবন্ত কুকুরকে বাঁচিয়ে প্রশংসিত মন্ত্রী ইন্দ্রনীল খাঁ

ছটের প্রসাদ খাওয়াই কাল! পাষণ্ড মা’য়ের মারে মৃত্যু চার বছরের শিশুকন্যার

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ নিজেই সারলেন ৮০ বছরের বলজোর

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে আরও পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বেঁচে গেলাম’! একের পর এক বোমা হুমকির মাঝে অমিতাভের রহস্যময় পোস্ট

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট