অতিথি আপ্যায়নে সেরা চমক, বানিয়ে নিন সুস্বাদু বাটার গার্লিক চিকেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাটার আর রসুনের মনমাতানো সুবাসে ভরা বাটার গার্লিক চিকেন ছোট-বড় সবারই অত্যন্ত পছন্দের একটি খাবার। খুব কম উপকরণে ঘরে তৈরি করে নেওয়া যায় এই জিভে জল আনা রেসিপিটি। ফ্রাইড রাইস বা পরোটার সাথে সাইড ডিশ হিসেবে এটি পরিবেশন করতে পারেন। 

উপকরণ:

চিকেন (বোনলেস): ৪০০ গ্রাম

রসুন কুচি: ২ টেবিল চামচ

বাটার: ২ টেবিল চামচ

তেল: ১ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ

চিলি ফ্লেক্স: ½ চা চামচ

লেবুর রস: ১ টেবিল চামচ

নুন: স্বাদমতো

ধনেপাতা কুচি: সামান্য

পদ্ধতি

প্রথমে চিকেন ভালো করে ধুয়ে নুন, গোলমরিচ ও লেবুর রস মাখিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রেখে দিন। প্যানে সামান্য তেল গরম করতে দিন। এবার ম্যারিনেট করা চিকেন দিয়ে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন। একই প্যানে বাটার গলিয়ে রসুন কুচি দিন,১ মিনিট নাড়ুন। এরপর ভাজা চিকেন দিয়ে উপর থেকে সামান্য  চিলি ফ্লেক্স দিয়ে ৩ থেকে ৪ মিনিট নেড়ে নিন ।শেষে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন বাটার গার্লিক চিকেন।

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

বুলেটপ্রুফ কাচেও মিলবে না রেহাই! অমিতাভ-অভিষেককে হুমকি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

সোমবারেও ভাল পারফরম্যান্স দেখাল ভারতীয় শেয়ার বাজার 

গ্রামবাংলা থেকে জাতীয় মঞ্চে, ভলিবলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন নদিয়ার তিন কন্যা

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

৪৮ বলে অপরাজিত ১৩৫ রান, ইতিহাস গড়লেন রজত পতিদার

যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই দোষীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

হাড়হিম ঘটনা কলকাতায়, ছেলের হাতে খুন মা