জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

Share:

নিজস্ব প্রতিনিধি:  কিছুদিন আগেই জম্মু-কাশ্মীরের কুলগাঁওতে সিআরপিএফ-এর সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তাতেই আহত হয়েছিলেন তিন সিআরপিএফ জওয়ান। সেই হামলার মূল  চক্রী হিসেবে সামনে এসেছিল লস্কর জঙ্গি লতিফ ভাটের নাম। তাকেই এবার এনকাউন্টারে নিকেশ করল ভারতীয় সেনা। লতিফ সহ আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  

গত বুধবার(১১ নভেম্বর) ভাইফোঁটার দিন  কুলগাঁওয়ের মীর বাজারের কাছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর একটি পোস্টে দুজন জঙ্গি আচমকা গুলি চালিয়ে পালিয়ে যায়। তাতে আহত তিন জওয়ানের মধ্যে একজন ছিলেন বাংলার বাসিন্দা। তারপর থেকেই হামলাকারী জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনা। কর্মকর্তাদের মতে, রবিবার ওই এলাকায়  জঙ্গিদের উপস্থিতি নিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছিল। সোমবার মিলল সাফল্য। বর্তমানে জম্মু-কাশ্মীরের ঘন জঙ্গলে জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই চলছে।  

কে এই কুখ্যাত জঙ্গি লতিফ ভাট  

নিরাপত্তা সংস্থাগুলোর মতে, লতিফ ভাট কুলগাম জেলার খ্রেওয়ান চাদর (নিউ কলোনি)-এর বাসিন্দা ছিলেন।  কলেজে ভর্তির পর পড়াশোনা ছেড়ে দেন। এরপর তিনি স্থানীয়ভাবে একজন কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন। ২০২৫ সালের নভেম্বরে তিনি হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। তারপর তিনি পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবায় যোগ দেন। এই জঙ্গি  সংগঠনটি দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এবং কাশ্মীর রেভোলিউশনারি আর্মি (কেআরএ)-র মতো গোষ্ঠীগুলোর সঙ্গেও যুক্ত। নিরাপত্তা সংস্থাগুলোর মতে লতিফ দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল। জানা গিয়েছে, ২০২৬ সালের জুলাই মাসে শোপিয়ানে একটি  অভিযানের সময় সে পালাতে সক্ষম হয়। সেই সময় সে জাকির আহমেদ গনির সংস্পর্শেও ছিল, যিনি ২০২৬ সালের জুলাই মাসে শোপিয়ানে একটি সংঘর্ষে নিহত হন।   

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

সোমবারেও ভাল পারফরম্যান্স দেখাল ভারতীয় শেয়ার বাজার 

গ্রামবাংলা থেকে জাতীয় মঞ্চে, ভলিবলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন নদিয়ার তিন কন্যা

স্কুটারে আচমকা ধাক্কা, কন্টেনার-ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত তরুণী

৪৮ বলে অপরাজিত ১৩৫ রান, ইতিহাস গড়লেন রজত পতিদার

হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের আবহে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই দোষীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

হাড়হিম ঘটনা কলকাতায়, ছেলের হাতে খুন মা

চিনকে চাপে রাখতে AI প্রযুক্তি সুরক্ষায় আমেরিকার সঙ্গে হাত মেলাল নয়াদিল্লি