হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের আবহে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি স্থানীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ। একই সঙ্গে মালিখালী ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়িতেও ইটপাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে আসা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। ঘটনাটি ঘটেছে নাজিরপুরের মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টুঙ্গিপাড়া থেকে প্রায় ৩৫০ জনের একটি দল পিকআপ ভ্যান, ট্রাক-সহ একাধিক গাড়িতে চেপে ওই এলাকায় আসে। টুঙ্গিপাড়া থেকে উত্তর ঝনঝনিয়ার দূরত্ব প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার। অভিযোগ, এলাকায় পৌঁছেই প্রথমে মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। তাতে বাড়ির একটি কাচের জানলা ভেঙে যায়। এরপর মালিখালী ইউনিয়ন বিএনপির আর এক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার-টেবিল ভেঙে বাইরে বের করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকি কার্যালয়ের টিনের চালও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

এই ঘটনার পর আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত। অন্যদিকে, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তরিকুল ইসলাম জানিয়েছেন, ‘আজ সোমবার সকাল পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

সোমবারেও ভাল পারফরম্যান্স দেখাল ভারতীয় শেয়ার বাজার 

গ্রামবাংলা থেকে জাতীয় মঞ্চে, ভলিবলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন নদিয়ার তিন কন্যা

স্কুটারে আচমকা ধাক্কা, কন্টেনার-ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত তরুণী

৪৮ বলে অপরাজিত ১৩৫ রান, ইতিহাস গড়লেন রজত পতিদার

খাবার অর্ডারে বাড়তি খরচে লাগাম, Rapido-র ফুড ডেলিভারি সংস্থার পরিষেবা শুরু কলকাতায়

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই দোষীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

হাড়হিম ঘটনা কলকাতায়, ছেলের হাতে খুন মা

চিনকে চাপে রাখতে AI প্রযুক্তি সুরক্ষায় আমেরিকার সঙ্গে হাত মেলাল নয়াদিল্লি