বুলেটপ্রুফ কাচেও মিলবে না রেহাই! অমিতাভ-অভিষেককে হুমকি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চনকে খুনের হুমকি! এবার সরাসরি নিশানায় বচ্চন পরিবারের দুই সদস্য। কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর নামে প্রকাশিত একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ও অডিও বার্তায় তাঁদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকী বুলেটপ্রুফ নিরাপত্তার আড়ালেও রেহাই মিলবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলিউড মহলে।

ঘটনার সূত্রপাত ১৫ নভেম্বর গভীর রাতে দিল্লি স্পেশাল সেলের হাতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সন্দেহভাজন শুটারের গ্রেফতারি ঘিরে। ধৃতদের নাম বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং দীপক সিং ওরফে দীপ। তদন্তকারীদের সন্দেহ, মুম্বইয়ে অমিতাভ বচ্চনের জুহুর বাংলো ‘জলসা’-র বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রের সঙ্গে তাঁদের যোগ থাকতে পারে। এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট এবং অডিও বার্তা প্রকাশ করে গোল্ডি ধিলোঁ বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি। সেখানে দাবি করা হয়, দুই সহযোগী গ্রেফতার হলেও তাদের পরিকল্পনা থেমে যায়নি। মুম্বইয়ে আরও প্রায় ২০০ জন সহযোগী সক্রিয় রয়েছে বলেও দাবি করা হয়। ওই বার্তায় ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ তুলে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের নাম উল্লেখ করে হুমকি দেওয়া হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্ট ও অডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

আরও পড়ুন: ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, অমিতাভ বচ্চনকে নিশানা করার সম্ভাব্য কারণ হিসেবে ১৯৮৪ সালের দাঙ্গা নিয়ে তাঁর একটি মন্তব্যের বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ষড়যন্ত্রের পিছনে প্রকৃত উদ্দেশ্য কী, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, গত এক মাসে অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বাসভবন ‘জলসা’-কে লক্ষ্য করে তিনটি পৃথক বোমা হামলার হুমকি ইমেল এসেছে। যদিও প্রতিটি ক্ষেত্রেই তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু মেলেনি। তবুও বাড়ির বাইরে নিরাপত্তা আরও জোরদার করেছে মুম্বই পুলিশ।

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

সোমবারেও ভাল পারফরম্যান্স দেখাল ভারতীয় শেয়ার বাজার 

গ্রামবাংলা থেকে জাতীয় মঞ্চে, ভলিবলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন নদিয়ার তিন কন্যা

স্কুটারে আচমকা ধাক্কা, কন্টেনার-ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত তরুণী

৪৮ বলে অপরাজিত ১৩৫ রান, ইতিহাস গড়লেন রজত পতিদার

হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের আবহে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই দোষীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

হাড়হিম ঘটনা কলকাতায়, ছেলের হাতে খুন মা

চিনকে চাপে রাখতে AI প্রযুক্তি সুরক্ষায় আমেরিকার সঙ্গে হাত মেলাল নয়াদিল্লি