বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্স অফিসে প্রথম দিকের দুর্দান্ত সাফল্যের পর এবার কিছুটা ধাক্কা খেল রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’। মুক্তির পর ১২ দিন ধরে দেশ-বিদেশের পেক্ষাগৃহে ভাল ব্যবসা করলেও দ্বিতীয় সোমবার ছবির আয়ে বড়সড় পতন দেখা গেল। রবিবারের তুলনায় এক ধাক্কায় ৫০ শতাংশেরও বেশি কমল ছবির দৈনিক আয়। যদিও এই পতনের পরেও বিশ্বজুড়ে বক্স অফিসে ১৪০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে ছবিটি।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর প্রথম পর্ব দীপাবলির সময় মুক্তি পেয়েছিল। দর্শকদের কাছ থেকে ভাল সাড়া পাওয়ার পাশাপাশি দ্বিতীয় সপ্তাহান্তে বলিউডের ছবিগুলির মধ্যে সর্বোচ্চ আয়ের নজিরও গড়েছিল ছবিটি। তবে সপ্তাহের প্রথম কর্মদিবসেই সেই গতিতে কিছুটা ভাটা পড়েছে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, মুক্তির ১২তম দিনে ভারতে ছবিটির নেট আয় হয়েছে ৩২ কোটি টাকা। এর মধ্যে হিন্দি ভাষা থেকে এসেছে ২৩.৭৫ কোটি টাকা। সব মিলিয়ে ১২ দিনে ভারতে ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৭৯২.৬০ কোটি টাকা। অন্যদিকে, বিদেশের বাজারে সোমবার ছবিটির গ্রস আয় হয়েছে ১০ কোটি টাকা। ফলে আন্তর্জাতিক বাজারে মোট সংগ্রহ পৌঁছেছে ৪৯০ কোটি টাকায়। ভারত ও বিদেশের আয় মিলিয়ে বিশ্বজুড়ে ‘রামায়ণ’-এর মোট বক্স অফিস সংগ্রহ ১৪৩৭.২৫ কোটি টাকা।

আরও পড়ুন: ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

মালয়ালাম ভাষা থেকেও উল্লেখযোগ্য আয় করেছে ছবিটি। মাত্র কয়েকটি শো চললেও ১২ দিনে সেই ভাষায় ছবির সংগ্রহ ৩৪.৩০ কোটি টাকা। তবে দেশের বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ এবং ‘পুষ্পা ২’-এর সঙ্গে তুলনায় এখনও পিছিয়ে রয়েছে ‘রামায়ণ’। শেষ পর্যন্ত ছবির প্রথম পর্বের আয় কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেটাই দেখার।

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তিসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

আজ নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড