অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: অফিস টাইমে রাস্তায় বেরিয়েই বিপাকে নিত্যযাত্রীরা। দুই অটো সংগঠনের বিবাদে চরম উত্তেজনা ছড়ায় বালিগঞ্জে। যার জেরে বালিগঞ্জ থেকে একাধিক গুরুত্বপূর্ণ রুটে বন্ধ অটো পরিষেবা। বালিগঞ্জ থেকে কসবা, হাজরা এবং জজ কোর্টগামী অটো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। অটো স্ট্যান্ডে দুই পক্ষের চালকদের মধ্যে শুরু হয় বাগ্‌বিতণ্ডা। একে অপরকে লক্ষ্য করে ওঠে ‘চোর’ স্লোগানও। সব মিলিয়ে অটো স্ট্যান্ড চত্বরে উত্তেজনা ছড়ায়।

জানা গিয়েছে, দুই সংগঠনের মধ্যে বিবাদের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ, বহিরাগত অটো জোর করে বালিগঞ্জের রুটে ঢুকতে চাইছে। অন্য দিকে, যাঁদের বহিরাগত বলে দাবি করা হচ্ছে, তাদের পাল্টা বক্তব্য, তাদের কাছে বৈধ রুট পারমিট রয়েছে। তাহলে তাঁরা অটো চালাতে পারবেন না কেন? এই আবহে এদিন দুই সংগঠনের মধ্যে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার জেরে সমস্যায় পড়েন যাত্রীরা। এক নিত্যযাত্রীর কথায়, প্রতিদিন স্বাভাবিকভাবেই অটো চলাচল করে। কিন্তু এদিন স্ট্যান্ডে এসে জমায়েত দেখতে পান তিনি। অটো না চলায় কাজে পৌঁছতে দেরি হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করেও পরিষেবা চালু না হলে বিকল্প পরিবহণের ব্যবস্থা করতে হবে বলে জানান তিনি। অন্য দিকে, এক অটোচালকের দাবি, তাঁরা নিয়মিত জজ কোর্টের যাত্রীদের নিয়ে যান। কিন্তু দীর্ঘদিন ধরেই একই সমস্যা চলছে।

আরও পড়ুন: মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

এর আগে গত জানুয়ারিতে টালিগঞ্জ ফাঁড়ি এলাকাতেও অটো পরিষেবা নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল। অটোচালকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের বিবাদের জেরে টালিগঞ্জ-বেহালা রুটে অটো চলাচল বন্ধ হয়ে যায়। অটো চালকদের ইউনিয়ন অফিস সারাতে গেলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে। চারু মার্কেট থানায় দু’পক্ষকে নিয়ে বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। ২০২২ সালেও অটোচালক ও হকারদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। ফের অটো পরিষেবা ঘিরে বিবাদে ভোগান্তির মুখে পড়তে হল শহরের যাত্রীদের। 

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?