ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি:  আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের আবহে এবার নতুন করে উদ্বেগ ছড়াল ওয়াশিংটনে। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, আমেরিকার রাজধানী ওয়াশিংটনে ভয়াবহ হামলার ছক কষেছে ইরান। লক্ষ্য হতে পারেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। হামলার জন্য ‘ডার্টি বম্ব’ কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনার কথাও উঠে এসেছে রিপোর্টে।  এই খবর সামনে আসার পরেই গোটা বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যপক চর্চা।   

সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, সাতজন মার্কিন আধিকারিকের সূত্র উল্লেখ করে এই সম্ভাব্য হামলার পরিকল্পনার কথা সামনে  আনা হয়েছে। গোয়েন্দা সূত্রের দাবি, ইরানের পরিকল্পনায় ওয়াশিংটনের নির্দিষ্ট কিছু জায়গা এবং সম্ভাব্য লক্ষ্যবস্তুর উল্লেখ রয়েছে। বিষয়টি সামনে আসতেই গত এক সপ্তাহ ধরে সম্ভাব্য হামলা মোকাবিলার কৌশল নিয়ে একাধিক বৈঠক করেছেন মার্কিন আধিকারিকরা। অবিলম্বে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। ইরানের এই ধরনের হামলা চালানোর মতো প্রয়োজনীয় সক্ষমতা বা বাস্তবে সেই পথে এগোনোর ইচ্ছা রয়েছে কি না, তা নিয়েও মার্কিন আধিকারিকদের মধ্যে মতভেদ রয়েছে। এখানে বিশেষভাবে উঠে এসেছে ‘ডার্টি বম্ব’-এর প্রসঙ্গ।

কি এই ‘ডার্টি বম্ব’

সাধারণ বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ মিশিয়ে এই ধরনের বোমা তৈরি করা হয়। পারমাণবিক বোমার মতো ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে না পারলেও বিস্ফোরণের পাশাপাশি তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে ব্যপক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে এই অস্ত্র। মার্কিন গোয়েন্দাদের দাবি, ইরানের তরফে আমেরিকার মাটিতে বিস্ফোরক তৈরির প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার বিষয়ে কিছু কথোপকথনও তাদের নজরে এসেছে। যদিও এই তথ্য কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে আধিকারিকদের মধ্যে সংশয় রয়েছে। 

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…