সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজকীয় আভিজাত্য, বিলাসবহুল গাড়ি আর কড়া নিরাপত্তার ঘেরাটোপ ছেড়ে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম। মুম্বইয়ের রাস্তায় এবার নিজেই ই-রিকশার স্টিয়ারিং ধরলেন তিনি। আর পিছনের আসনে সওয়ার স্ত্রী কেট মিডলটন। সমুদ্রের মনোরম পরিবেশে তাঁদের এই ব্যতিক্রমী সফরের ভিডিও ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। রাজকীয় সফরের মধ্যে এমন ব্যতিক্রমী মুহূর্ত এখন নেটিজেনদের বিশেষ আকর্ষণের বিষয় হয়ে উঠেছে।   

মঙ্গলবার (১৭ নভেম্বর) মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্ক প্রোমেনাডে দেখা গিয়েছে এই বিশেষ মুহূর্ত। আর্থশট প্রাইজের ১৫ জন চূড়ান্ত প্রতিযোগীর সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। তবে তাঁদের সেখানে পৌঁছনোর ধরনই ছিল সবচেয়ে আকর্ষণীয়। কোনও রাজকীয় গাড়ি নয়, বরং একটি বৈদ্যুতিক রিকশার চালকের আসনে বসেন প্রিন্স উইলিয়াম। পিছনের আসনে বসে সফর উপভোগ করেন কেট মিডলটন। এই ই-রিকশাটি তৈরি করেছে মহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটি। সংস্থাটি এবারের আর্থশট প্রাইজের অন্যতম প্রতিযোগী। পুরস্কারের লোগো ও রঙে সাজানো হয়েছিল তিন চাকার এই বৈদ্যুতিক যানটি। রিকশা থেকে নামার পর কেট মিডলটনকে বলতে শোনা যায়, এভাবে অনুষ্ঠানে পৌঁছনোই ছিল সেরা ঘটনা। 

আরও পড়ুন: অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

প্রিন্স উইলিয়ামের প্রতিষ্ঠিত আর্থশট প্রাইজের মূল লক্ষ্য পরিবেশের বিভিন্ন সমস্যার অভিনব ও কার্যকর সমাধান খুঁজে বের করা। প্রকৃতি সংরক্ষণ, বায়ুদূষণ কমানো, সমুদ্র রক্ষা, বর্জ্যহীন পৃথিবী গড়া এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো পাঁচটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়।   উল্লেখ্য, সোমবার (১৬ নভেম্বর) থেকেই তিন দিনের ভারত সফর শুরু করেছেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। প্রথম দিন মুম্বইয়ে স্কুলপড়ুয়াদের সঙ্গে গলি ক্রিকেট খেলতে দেখা যায় তাঁদের। সেই সময় উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচিন তেন্ডুলকরও। পরে মুম্বই মেট্রো সফর এবং রাস্তার ধারের দোকানে মাটির ভাঁড়ে চা পান করেও নজর কেড়েছিলেন তাঁরা। 

‘রামায়ণ’-এর শো চলাকালীন হলে বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF Cinemas-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?