বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: যত কাণ্ড বামেদের বুক স্টলকে কেন্দ্র করে। দুর্গাপুজোতে সিপিএমের স্টল দেওয়াকে কেন্দ্র করে রাজ্যে দিকে দিকে অশান্তির ঘটনা ঘটেছিল। কখনও যাদবপুর, কখনও বর্ধমান আবার কখনও গড়িয়াতে বামেদের বুক স্টলকে কেন্দ্র করে অশান্তির খবর সামনে এসেছিল। এবার খাস বইপাড়াতে সিপিএমের বুক স্টলকে কেন্দ্র করে তুমুল অশান্তির খবর সামনে এসেছে। পুলিশের সঙ্গে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-য়ের তুমুল বচসাও হয়। যার ফলে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ থাকে কলেজ স্ট্রিটে। চড়ম ভোগান্তি হয় নিত্যযাত্রীদের।

আরও পডুন: অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে সংগ্রামী বইপত্রের একটি বিশেষ বিপণি বসানোর কথা ছিল এসএফআই-এর। কিন্তু বাম ছাত্র সংগঠনের নেতৃত্বের অভিযোগ, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে তাঁদের সেই বইয়ের স্টল তৈরির কাজে সরাসরি বাধা দেন বলে অভিযোগ। কোনওভাবেই বুক স্টল বসাতে দিচ্ছে না পুলিশ। বই বিক্রির উদ্যোগেও বাম ছাত্র সংগঠনকে বাধা দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে এদিন সকাল থেকেই কলকাতার বইপাড়া তথা কলেজ স্ট্রিটে রাস্তা অবরোধ করে তীব্র বিক্ষোভ শুরু করতে দেখা যায় এসএফআই-এর সদস্য ও সমর্থকদের। ব্যস্ত সময়ে কলেজ স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় এই অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। আন্দোলনরত এসএফআই-এর সদস্য ও সমর্থকদের প্রিজন ভ্যানে তুলে অবরোধ তুলে দেয় পুলিশ।

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন হলে বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF Cinemas-এর

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত