গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

Share:

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘদিনের অপেক্ষার অবসান, বছরের পর বছর অস্থায়ী কর্মী হিসেবে কাজ করার পর অবশেষে স্থায়ী চাকরি পেলেন গারুলিয়া পৌরসভার ১৬ জন কর্মী। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিংহ। আইনি জটিলতা কাটিয়ে স্থায়ী নিয়োগপত্র হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি কর্মীরা। পাশাপাশি রাজ্যের সমস্ত পৌরসভায় নিয়োগ প্রক্রিয়া আরও জোরদার করার লক্ষ্যমাত্রার কথাও জানালেন মন্ত্রী।

দীর্ঘদিন ধরেই গারুলিয়া পৌরসভার বিভিন্ন কাজে অস্থায়ী কর্মী হিসেবে যুক্ত ছিলেন ওই ১৬ জন। অবশেষে মঙ্গলবার তাঁদের হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দেওয়া হয়। তাঁদের মধ্যে রয়েছেন রায়ণ দে। তিনি টাইপিস্ট পদে নিয়োগপত্র পেয়েছেন। তিনি জানান, দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে আইনি জটিলতা কাটায় তাঁরা স্বস্তি পেয়েছেন। আগামী দিনে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে, এদিন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় ঘোষণা করেন মন্ত্রী অর্জুন সিং। তাঁর বক্তব্য, আগামী মার্চ মাসের মধ্যে রাজ্যের সমস্ত পৌরসভায় আরও ব্যাপকভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রত্যেকটি পৌরসভাকে ১০০ শতাংশ রোস্টার রিপোর্ট তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শূন্যপদ অনুযায়ী সমস্ত নিয়ম মেনেই নিয়োগ করা হবে।

আরও পড়ুন: মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

 অর্জুন সিংহ স্পষ্ট জানিয়ে দেন, শুধুমাত্র অস্থায়ী কর্মী হলেই স্থায়ী চাকরি পাওয়া যাবে, এমনটা নয়। যাঁদের নিয়োগের অধিকার ও প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে, তাঁদের ইন্টারভিউ এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গ্রুপ সি ও গ্রুপ ডি-সহ বিভিন্ন পদে নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি আগের সরকারের আমলের নিয়োগ দুর্নীতি নিয়েও সরব হন অর্জুন সিংহ। তাঁর দাবি, চাকরি বিক্রির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এখন ক্ষমতার বাইরে এবং তাঁদের অনেকেই জেলে রয়েছেন। নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনও ধরনের অনিয়ম না হয়, সেই লক্ষ্যেই মৌখিক পরীক্ষায় নম্বরের গুরুত্ব কমিয়ে মাত্র ৫ রাখা হয়েছে বলে জানান তিনি। তবে যাই হোক আগামী মার্চের মধ্যে রাজ্যের সমস্ত পৌরসভায় নিয়োগ প্রক্রিয়া সম্প্রসারণের ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা।

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ