উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের জ্বলছে বাংলাদেশ। শেখ হাসিনা পা রাখার আগেই তপ্ত পদ্মাপাড়ের টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। গতকাল, মঙ্গলবার গভীর রাতে টুঙ্গিপাড়া থানায় আচমকাই হামলা চালানোর অভিযোগ উঠেছে হাসিনার দল আওয়ামী লিগের কর্মীদের বিরুদ্ধে। সূত্রের খবর, টুঙ্গিপাড়া থানার পুলিশ কয়েকদিন আগে আওয়ামী লিগের কয়েকজন নেতাকে গ্রেফতার করেছিল। তাদের পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতেই টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে দেয় হাসিনার দলের কর্মীরা। এমনটাই অভিযোগ। যদিও কোনও পুলিশ কর্মীর ক্ষতি হয়নি বলে সূত্রের খবর। অপরদিকে গোপালগঞ্জে লাগাতার রাস্তা অবরোধ কর্মসূচি চালাচ্ছে হাসিনার দলের কর্মীরা। যাকে কেন্দ্র করে দফায় দফায় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়ছে হাসিনার দলের কর্মীরা।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হাসিনার বিরুদ্ধেই আঙুল তুলেছেন তারেক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যদিও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিএনপি সরকারের ব্যর্থতার কথাই তুলে ধরেছে আওয়ামী লিগ। সঙ্গে হামলার অভিযোগ অস্বীকার করেছে তাঁরা। আগামী মাস অর্থাৎ ডিসেম্বরেই নিজের দেশের ফেরার কথা রয়েছে মুজিবকন্যার। কিন্তু তার আগে অগ্নিগর্ভ বাংলাদেশ। সূত্র মারফত এও জানা গিয়েছে, বিএনপি সাংসদের বাড়িতে আজ, বুধবার ভোরে আগুন লাগিয়ে দিয়েছে একদল দুষ্কৃতী। তবে শুধুই হাসিনার দলের বিক্ষোভ নয়, তারেক সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পোশাক শ্রমিকদের আন্দোলন।

আরও পডুন:  নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আজ, বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেছিলেন। তারা ঢাকা-ময়মনসিংহ জাতীয় সড়ক অবরোধও করেছিলেন। যার ফলে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। পরে বিজিবি ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই