সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকালয়ে কোথাও সাপের দেখা মিললেই ছুটে যেতেন তিনি। বিষধর সাপ উদ্ধার করে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়াই ছিল তাঁর নেশা। কাজের জন্য কখনও কারও কাছ থেকে এক টাকাও নিতেন না তিনি। এলাকার মানুষের কাছে পরিচিত ছিলেন ‘সর্পবন্ধু’ নামে। অথচ সেই সাপের ছোবলেই প্রাণ গেল রাহুল দণ্ডপাটের(৩২)।

ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর-২ ব্লকের খাড়বান্ধি গ্রাম পঞ্চায়েতের চৌনিশোল গ্রামে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে,  রাহুলের বাড়িতে মনসা পুজোর আয়োজন করা হয়েছিল। ঢাক-ঢোলের বাদ্যি, মহিলাদের ঘট আনা-সব মিলিয়ে উৎসবের আমেজ ছিল বাড়িতে। সেই সময় গলায় জ্যান্ত বিষধর সাপ জড়িয়ে ঝাঁপান বা সাপের খেলা দেখাচ্ছিলেন রাহুল। তাঁর সাপের খেলা মোবাইলে বন্দি করছিলেন আত্মীয় ও প্রতিবেশীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, খেলা দেখানোর মাঝেই এক ব্যক্তির সঙ্গে কথা বলতে গিয়ে কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েন তিনি। ঠিক তখনই তাঁর বাঁ হাতে ছোবল বসায় সাপটি।

আরও পড়ুনঃ  নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

সাপের কামড় খেয়েই আতঙ্কে সেটিকে গলা থেকে নামিয়ে মাটিতে আছড়ে ফেলেন রাহুল। যন্ত্রণায় ছটফট করতে করতে পাশের একটি পিকআপ ভ্যানের উপরেও উঠে পড়েন তিনি। দ্রুত তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাহুলের বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং চার বছরের শিশুপুত্র। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। শোকপ্রকাশ করেছেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।

প্রযুক্তির দুনিয়ায় ফের বিপত্তি!মাইক্রোসফ্‌টের পর এবার বিভ্রাট অ্যাপ্‌ল-গুগ্‌লে, সমস্যায় ব্যবহারকারীরা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ