ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

Share:

নিজস্ব প্রতিনিধি: দু’বছর ধরে বাংলাদেশের কারাগারে বন্দি চিন্ময়কৃষ্ণ প্রভু। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অধিকার ও নিরাপত্তার দাবিতে সরব হওয়া সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। গত ১৬ নভেম্বর ভোরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়েছে এই হিন্দু সন্ন্যাসীকে। কড়া নিরাপত্তার মধ্যে ভোর পাঁচটা নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয়। কিন্তু কেন হঠাৎ এই স্থানান্তর, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। 

জেল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, বন্দিদের এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। তবে কেন হিন্দু সন্ন্যাসীকে হঠাৎ স্থানান্তর করা হল, তার নির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। বিশেষ করে তাঁর খাদ্যাভ্যাস, ধর্মীয় বিশ্বাস ও চিকিৎসার বিষয়টি বিবেচনা করা হয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চিন্ময়কৃষ্ণ প্রভু একজন বৈষ্ণব সন্ন্যাসী। তিনি নিরামিষাশী এবং ধর্মীয় বিধি মেনে নিজের হাতে রান্না করা সাত্ত্বিক খাবার গ্রহণ করেন। এমনটাই দাবি তাঁর আইনজীবীদের। এতদিন চট্টগ্রাম কারাগারে রঙ্গনাথ দাস ব্রহ্মচারী, চিন্ময় প্রভুর খাবার রান্নার কাজে সহযোগিতা করতেন। কিন্তু তাঁকে ঢাকার কারাগারে স্থানান্তরিত করা হতেই উদ্বেগ বাড়ছে। কারণ এখন হিন্দু সন্ন্যাসীকে কে রান্না করে দেবেন? প্রশ্ন উঠছে। কারণ চট্টগ্রাম কারাগার থেকে রঙ্গনাথ দাস ব্রহ্মচারীকে স্থানান্তর করা হয়নি। ফলে নতুন কারাগারে তাঁর খাদ্যসংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিন্ময় প্রভুর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তাঁর দাবি, চিন্ময় প্রভুর শারীরিক অসুস্থতাও রয়েছে এবং নির্দিষ্ট খাদ্যাভ্যাস বজায় রাখা তাঁর পক্ষে অত্যন্ত জরুরি।

আরও পডুন: ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তার পরদিন অর্থাৎ ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল। সেই সময়ে আদালত চত্বরে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। পরবর্তী সময়ে ওই হত্যা মামলাতেও চিন্ময় কৃষ্ণ দাসের নাম যুক্ত করা হয়। একাধিক মামলায় জামিন পেয়েছেন তিনি। কিন্তু আরও বেশ কয়েকটি মামলা রয়েছে চিন্ময় প্রভুর নামে। তাতে জেলবন্দি তিনি।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?