অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ‘ফেল’ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস, NOC দিল না দমকল

Share:

নিজস্ব প্রতিনিধি: অগ্নিনির্বাপণ ব্যবস্থার প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় ছাড়পত্র পেল না ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই অফিসে ফের পরিদর্শন চালায় দমকল বিভাগ। দীর্ঘক্ষণ ধরে ভবনের বিভিন্ন অংশ খতিয়ে দেখার পর দমকল আধিকারিকদের বক্তব্য, অগ্নিসুরক্ষার ক্ষেত্রে এখনও একাধিক ঘাটতি রয়ে গিয়েছে। আগের দেওয়া নির্দেশগুলিও পুরোপুরি কার্যকর করা হয়নি। ফলে আপাতত নো অবজেকশন সার্টিফিকেট বা NOC দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে, প্রয়োজনীয় সংশোধনের জন্য দমকলের কাছে আরও কিছুটা সময় চেয়েছে অফিস কর্তৃপক্ষ।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটের ওই অফিসে পৌঁছন দমকলের আধিকারিকরা। তাঁদের নিরাপত্তার জন্য এলাকায় মোতায়েন ছিল ক্যামাক স্ট্রিট থানার পুলিশবাহিনী। দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ শুরু হয় পরিদর্শন। অফিসের ছাদ থেকে বেসমেন্ট পর্যন্ত প্রতিটি অংশ ঘুরে দেখেন আধিকারিকরা। ভবনে অগ্নিনির্বাপণের কী কী ব্যবস্থা রয়েছে, সেগুলি যথাযথভাবে কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হয়। পরিদর্শন শেষে দমকলের তরফে জানানো হয়েছে, একাধিক ক্ষেত্রে এখনও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হবে।

আরও পড়ুন: গোপালগঞ্জে বিএনপি সাংসদের বাড়িতে হামলা, অগ্নিগর্ভ বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে ৪

প্রসঙ্গত, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের বিলবোর্ড খুলতে যান কলকাতা পুরসভার আধিকারিকরা। সেই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরকর্মীদের সঙ্গে অভিষেকের অনুগামীদের বচসা ও হাতাহাতির অভিযোগ ওঠে। এমনকি পুলিশকর্মীদের উপরেও হামলার অভিযোগ সামনে আসে। এর পরেই অভিষেকের অফিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরীক্ষা করতে সেখানে যায় দমকল বিভাগ। প্রথম দফার পরিদর্শনের পর ভবনমালিককে নোটিস পাঠানো হয়। সেখানে জানানো হয়েছিল, ভবনের অগ্নিসুরক্ষা ব্যবস্থা পর্যাপ্ত নয়। দ্রুত জায়গাটি খালি করার নির্দেশও দেওয়া হয়েছিল। দমকলের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলার শুনানিতে আদালত জানায়, নির্দিষ্ট নোটিস দিয়ে দমকল আধিকারিকরা ফের ওই অফিস পরিদর্শন করতে পারবেন। আদালতের সেই নির্দেশের ভিত্তিতেই বৃহস্পতিবার দ্বিতীয় দফায় পরিদর্শন চালানো হয়। তবে এদিনের পরিদর্শনের পরও NOC না মেলায় অফিসের অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।

দাউদ ইব্রাহিমের সম্পত্তি ভাঙার উপর স্থগিতাদেশ জারি করল বম্বে হাইকোর্ট

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মিনি চিজি পকেট দোসা, রইল সহজ রেসিপি

মাত্র ৪ বছরেই শুদ্ধ উচ্চারণে গায়ত্রী মন্ত্র পাঠ প্রিয়াঙ্কা কন্যার, মুগ্ধ নেটদুনিয়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

গোপালগঞ্জে বিএনপি সাংসদের বাড়িতে হামলা, অগ্নিগর্ভ বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে ৪

কলকাতাতে বিয়ে, কালিম্পং-য়ে বৌভাত, মিমির বিয়েতে রাজকীয় আয়োজন

বল ট্যাম্পারিং কাণ্ডে বিপাকে প্যাট কামিন্স, অজি অধিনায়ককে বাড়িতে ঘিরে ধরল সাংবাদিকরা

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ