কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশের মাটিতে ফের এক ভারতীয়ের রহস্যমৃত্যু। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ল্যাংলি এলাকায় একটি জ্বলন্ত গাড়ির ভিতর থেকে উদ্ধার হল ২৫ বছরের ভারতীয় যুবক তুষার শর্মার দেহ। ঘটনাকে ঘিরে খুনের তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, পরিকল্পনা করেই খুন করা হয়ে থাকতে পারে ওই যুবককে। তবে কী কারণে তাঁকে নিশানা করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ অক্টোবর রাত সাড়ে ১০টা নাগাদ ল্যাংলির রলিনসন ক্রিসেন্ট এলাকায় একটি গাড়িতে আগুন লাগার খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মী ও দমকলকর্মীরা। আগুন নেভানোর কাজ চলাকালীন গাড়ির ভিতরে মানুষের দেহাবশেষ দেখতে পান তাঁরা। এরপরই শুরু হয় খুনের তদন্ত। পরে মৃতের পরিচয় জানা যায়। ২৫ বছরের তুষার শর্মা ব্রিটিশ কলম্বিয়ার সারে এলাকার বাসিন্দা ছিলেন। তদন্তের গুরুত্ব বিবেচনা করে কানাডার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (IHIT) তদন্তের দায়িত্ব নিয়েছে। ল্যাংলি আরসিএমপি, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং বিসি করোনার্স সার্ভিসও তদন্তে সাহায্য করছে।

আরও পড়ুন: পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

তদন্তকারীদের দাবি, তুষারের কোনও অপরাধের রেকর্ড ছিল না। কানাডাতেও তাঁর পরিচিতির পরিসর খুব বেশি ছিল না। তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। মৃত্যুর আগে তিনি কোথায় গিয়েছিলেন, কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অনুমান, তুষারকে নির্দিষ্টভাবে নিশানা করা হয়ে থাকতে পারে। তবে খুনের নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় কতজন জড়িত এবং খুনের পর গাড়িতে আগুন লাগানো হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক