উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিল সে। খুন ও ডাকাতি-সহ ২৫টিরও বেশি ফৌজদারি মামলা ছিল নাসিমের বিরুদ্ধে। শেষ পর্যন্ত পুলিশের এনকাউন্টারে খতম হল দাউদ ইব্রাহিমের ‘ডি-কোম্পানি’ এবং ছোটা শাকিলের ঘনিষ্ঠ এই গ্যাংস্টারের। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরে দিল্লি পুলিশ এবং নয়ডা স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) যৌথ অভিযানে মৃত্যু হয় তার।

পুলিশ সূত্রে খবর, নাসিম দুরানি (৩৭) কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ‘ডি-কোম্পানি’ (D-Company)-র সঙ্গে যুক্ত একজন শীর্ষস্তরের গ্যাংস্টার। অপরাধ জগতে ‘রিজওয়ান’ ছদ্মনামেও পরিচিত ছিল সে। উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা নাসিম দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব দিল্লির অপরাধজগতে নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল। তার সন্ধান পেতে মরিয়া ছিল পুলিশ। এমনকী, তার মাথার দামও রাখা হয়েছিল ৫০ হাজার টাকা। গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় একটি খুনের ঘটনায় নাম জড়ায় নাসিমের। সেখানকার মন্ত্রী কপিল মিশ্রের অফিসের বাইরে সামির নামে এক যুবককে গুলি করে খুন করা হয়। তদন্তকারীদের দাবি, ওই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ছিল নাসিম। সেই ঘটনার পর থেকেই তাকে ধরতে তল্লাশি আরও জোরদার করা হয়েছিল।   

আরও পড়ুন: নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, ভারী বৃষ্টি বাংলাতেও

তবে শুধু এই হত্যাকাণ্ড নয়, উত্তর-পূর্ব দিল্লিতে অপরাধের একাধিক ঘটনায় তার নাম উঠে এসেছে। মাদক কারবার, জুয়া এবং তোলাবাজির নিয়ন্ত্রণ নিয়ে হারুন সাইফি ও রাজা মেওয়াতির ওরফে ‘আক্কি ডন’-এর গ্যাংয়ের সঙ্গে নাসিমের দীর্ঘদিনের বিরোধ ছিল। চলতি বছরের ২৬ মে রাজা মেওয়াতিকে গুলি করে খুনের ঘটনাতেও নাসিমকে প্রধান শুটার হিসেবে চিহ্নিত করেছিলেন তদন্তকারীরা। দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানির সঙ্গে যোগসূত্রের পাশাপাশি ছোটা শাকিলের সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল বলে দাবি তদন্তকারীদের। একটি সূত্রের দাবি, ২০১৬ সালে জেলবন্দি গ্যাংস্টার ছোটা রাজনকে হত্যার দায়িত্বও নাকি নাসিমকে দিয়েছিল ছোটা শাকিল। যদিও সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এ ছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত লেখক ও সাংবাদিক তারেক ফাতাহকে প্রাণনাশের হুমকি দেওয়া এবং তাঁকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগেও আগে গ্রেফতার হয়েছিল নাসিম। সব মিলিয়ে একাধিক গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত এই গ্যাংস্টারের মৃত্যুতে উত্তর-পূর্ব দিল্লির অপরাধজগতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হল বলে মনে করছে তদন্তকারী মহল।

আগামী সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অনলাইন শপিংয়ের অভ্যাস রয়েছে? জেনে নিন এই ৭ সহজ টিপস

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য পুলিশের

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL