গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড়সড় সুখবর। এতদিন অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ নেওয়ার জন্য গুগল ড্রাইভ এবং আইফোনে আইক্লাউডের ওপর নির্ভর করতে হত। বিশেষ করে গুগল ড্রাইভের ফ্রি ১৫ জিবি স্টোরেজ সীমার মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ যুক্ত হওয়ায় অনেক ব্যবহারকারীই স্টোরেজ সংকটে ভুগছিলেন। এবার সেই সমস্যার সমাধানে নিজস্ব ক্লাউড স্টোরেজ পরিষেবা নিয়ে আসছে মেটা-র এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এই সংস্থাটি বর্তমানে এমন একটি নতুন ফিচারের পরীক্ষা চালাচ্ছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা গুগল ড্রাইভ বা আইক্লাউডের পরিবর্তে সরাসরি হোয়াটসঅ্যাপের নিজস্ব সার্ভারেই তাঁদের চ্যাট হিস্ট্রি, ছবি ও ভিডিও ব্যাকআপ রাখতে পারবেন।

কী কী সুবিধা থাকছে এই নতুন ফিচারে?

নতুন এই ব্যবস্থায় প্রত্যেক ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপের নিজস্ব ক্লাউড সার্ভারে সম্পূর্ণ বিনামূল্যে ২ জিবি (2GB) স্টোরেজ দেওয়া হবে। এর ফলে আপনার গুগল অ্যাকাউন্টের স্টোরেজের ওপর আর কোনো বাড়তি চাপ পড়বে না। গুগল ড্রাইভ বা আইক্লাউডে ব্যাকআপ এনক্রিপশন আলাদাভাবে চালু করতে হতো। কিন্তু হোয়াটসঅ্যাপের নিজস্ব ক্লাউড স্টোরেজে নিরাপত্তার খাতিরে বাই-ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশন বাধ্যতামূলক রাখা হয়েছে। ব্যবহারকারীরা পাসকি (Passkey), নিজস্ব পাসওয়ার্ড অথবা ৬৪-ডিজিটের এনক্রিপশন কি (Encryption Key) ব্যবহার করে নিজেদের ব্যাকআপ সুরক্ষিত রাখতে পারবেন। যাঁদের চ্যাট ও মিডিয়া ফাইলের পরিমাণ ২ জিবির বেশি, তাঁদের জন্য সাবস্ক্রিপশন প্ল্যানের সুবিধাও থাকছে। 

নতুন এই ফিচারটি কীভাবে কাজ করবে?

ফিচারটি আপনার অ্যাকাউন্টে চালু হলে খুব সহজেই এটি সেটআপ করা যাবে:
১. প্রথমে আপনার ফোনের WhatsApp খুলে Settings (সেটিংস)-এ যান।
২. এরপর Chats অপশনে ট্যাপ করে Chat backup-এ যান।
৩. সেখানে Cloud backup বা ব্যাকআপ প্রোভাইডার নির্বাচনের নতুন অপশন দেখা যাবে।
৪. এখান থেকে WhatsApp cloud storage বেছে নিয়ে পাসকি বা পাসওয়ার্ড সেট করলেই আপনার চ্যাট সরাসরি হোয়াটসঅ্যাপের সার্ভারে ব্যাকআপ হতে শুরু করবে।

কারা এখন এই সুবিধা পাবেন?

বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অ্যান্ড্রয়েড বিটা ভার্সন 2.26.46.4 এবং আইওএস (iOS) বিটা ভার্সন 26.45.10.71-এর নির্বাচিত কিছু ব্যবহারকারী এই আপডেটটি পাচ্ছেন। টেস্টিং সফল হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বের সমস্ত সাধারণ ব্যবহারকারীর জন্য এই ফিচারটি রোলআউট করা হবে বলে আশা করা হচ্ছে।

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র