হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

Share:

নিজস্ব প্রতিনিধি: অঘ্রায়ণ মাস মানেই বিয়ের মরশুম শুরু। এই সময়েই সোনা কেনার ভিড় বেশি থাকে দোকানে দোকানে। বিয়ের মরসুম শুরুর আগে থেকেই ক্রেতাদের স্বস্তি দিয়ে সোনা ও রুপোর দাম কমতে শুরু করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কমেছে দাম। আজ শুক্রবারও (২০ নভেম্বর) ক্রেতাদের স্বস্তি দিয়ে একধাক্কায় অনেকটা কমেছে সোনা-রুপোর দাম। 

শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ২২ হাজার ৮০০ টাকা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার যে দাম ছিল ১ লক্ষ ২৮ হাজার ৯৯০ টাকা। অর্থাৎ ২৪ ক্যারেট সোনার দাম একদিনে কমেছে ৬ হাজার ১৯০টাকা। অন্যদিকে বৃহস্পতিবার ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ১ লক্ষ ১৮ হাজার ২৪১ টাকা। আজ ২২ ক্যারেট সোনার দাম ১০ গ্রাম ১ লক্ষ ১২ হাজার ৫৬৭ টাকা। অর্থাৎ এক ধাক্কায় দাম কমেছে ৫ হাজার ৬৭৪ টাকা।

আরও পড়ুন: বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

অন্যদিকে কলকাতায় ৯৯৯ ফাইন রুপোর দামেও পতন দেখা গিয়েছে। বৃহস্পতিবার  কেজি প্রতি রুপোর দাম ছিল ১ লক্ষ ৫৯ হাজার ৮৪০ টাকা। আজ শুক্রবার কেজি প্রতি দাম দাঁড়িয়েছে  ১ লক্ষ ৪৮ হাজার ২৪০ টাকা। রুপোর দামে বিরাট পতন হয়েছে, দাম কমেছে ১১ হাজার ৬০০ টাকা। সব মিলিয়ে দুই মূলবান ধাতুর দাম কমায় হাসি ফুটেছে ক্রেতাদের মুখে। তবে এই দাম সূচক মাত্র। গহনা কেনার সময় এই দামের সঙ্গে যোগ  হবে জিএসটি, মেকিং চার্জ সহ অন্যান্য খরচ। তাই গহনা কেনার সময় দাম কিছুটা বেশি হতে পারে।  

  

 

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে অশান্তি, ট্রেনে বাসে আগুন!

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম