সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি মামলায় তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ মোট ১২টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই অভিযানে বিশেষ নজরে রয়েছেন ব্যবসায়ী বিকাশ গুপ্ত। তাঁর বাড়ি ও অফিসেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। সব্যসাচীর সঙ্গে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিকাশের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 সূত্রের খবর, বিকাশ গুপ্ত একজন পরিচিত ব্যবসায়ী। শেয়ার বাজারে অর্থ বিনিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর মাধ্যমে বিপুল পরিমাণ টাকা বিভিন্ন ক্ষেত্রে খাটানো হয়েছিল বলে অভিযোগ। সেই অর্থের উৎস কী এবং শেয়ার বাজারে কীভাবে তা বিনিয়োগ করা হয়েছিল, তা জানতে চাইছেন তদন্তকারীরা। আর্থিক লেনদেনের একাধিক সূত্র সামনে আসার পরেই শুক্রবার এই তল্লাশি অভিযান বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, তোলাবাজি ও খুনের অভিযোগে এর আগে সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। সেই মামলার তদন্তে নেমে তাঁর ঘনিষ্ঠদের কাছ থেকে বিপুল পরিমাণ সোনা ও রুপোর গয়না উদ্ধার হয়। উদ্ধার হওয়া সোনার গয়নার আনুমানিক মূল্য ছিল প্রায় সাড়ে চার কোটি টাকা। পাশাপাশি, কোটি কোটি টাকার আর্থিক লেনদেন এবং দুর্নীতির অভিযোগও সামনে আসে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

তদন্তকারীদের দাবি, বিভিন্ন ব্যবসায়ী ও প্রোমোটারের কাছে টাকা বিনিয়োগ করেছিলেন সব্যসাচী। সেই বিনিয়োগের আড়ালে কালো টাকা খাটানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতে ECIR (এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট) নথিভুক্ত করে আর্থিক তছরুপের তদন্ত শুরু করে ইডি। বর্তমানে কলকাতা হাই কোর্টের শর্তাধীন জামিনে রয়েছেন সব্যসাচী দত্ত। তবে তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। শুক্রবারের অভিযানে বিকাশ গুপ্তের বাড়ি ও অফিস থেকে কী কী নথি বা তথ্য উদ্ধার হয়, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে অশান্তি, ট্রেনে বাসে আগুন!

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL