‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় এবার উদ্বেগে রাজ্যের কৃষকরা। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা ভারী বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলায় কৃষিজমির ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কোথাও জলের তলায় চাষের জমি, কোথাও আবার নষ্ট হওয়ার মুখে  শীতকালীন ফসল। এই পরিস্থিতিতে কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তৎপর হয়েছে রাজ্য সরকার। সমস্ত জেলার প্রকৃত পরিস্থিতি বুঝতে জেলাশাসকদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি এবং তার মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হচ্ছে, তা নিয়ে নবান্নে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। 

টানা বৃষ্টিতে কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পেতে সমস্ত জেলাশাসককে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।  কতটা কৃষিজমির ফসল নষ্ট হয়েছে, কোন কোন ফসল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ কত, সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে। এখানেই শেষ নয়, ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চিহ্নিত করতেও বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কৃষকদের জন্য চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর ১৪৪৪৭। এই নম্বরে ফোন করে নিজেদের ফসলের ক্ষয়ক্ষতির বিবরণ জানাতে পারবেন কৃষকরা। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ক্ষতির পরিমাণ  যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

বিস্তারিত আসছে…

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কসবায় বাড়িতে চুরি, গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো