আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পালাবদলের পর ফের রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে কলাইকুণ্ডায় অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে সড়কপথে আইআইটি খড়গপুরে পৌঁছন তিনি। প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই সফর। আবহাওয়া খারাপ থাকায় যাত্রাপথে কিছুটা বদল হলেও নির্ধারিত সময়েই খড়্গপুরে পৌঁছন মোদি। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

এদিন প্রথমে কলাইকুণ্ডায় নামার পর হেলিকপ্টারে আইআইটি খড়গপুরের হেলিপ্যাডে পৌঁছনোর কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়। পরে সড়কপথে আইআইটি চত্বরে পৌঁছন তিনি। সেখানে প্রতিষ্ঠানটির বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। উল্লেখ্য, এই আইআইটি চত্বরেই প্রথম চালু হয়েছে ডাক্তারি পাঠ্যক্রম। এরপর শুরু হবে মূল অনুষ্ঠান। আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তীর সংবর্ধনা দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। পর্যায়ক্রমে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ, আইআইটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর হাত দিয়ে বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ।এরপর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

জানা গিয়েছে, সকাল ১১টায় অনুষ্ঠান শেষ হওয়ার পর দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁর। উল্লেখ্য, প্রথমে প্রধানমন্ত্রীর এই সফরে মেট্রো প্রকল্প উদ্বোধনের সম্ভাবনার কথা শোনা গেলেও পরে জানা যায়, আইআইটির বর্ষপূর্তির অনুষ্ঠানেই যোগ দিতে আসছেন তিনি।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়