জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টাদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে জনসংখ্যার পরিবর্তন নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। ভবিষ্যতে মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাপিয়ে যেতে পারে, এমন আশঙ্কার প্রসঙ্গ তুলে আমেরিকানদের বেশি সন্তান নেওয়ার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। তাঁর এই মন্তব্য ঘিরে আমেরিকার জনসংখ্যা, ধর্মীয় পরিচয় এবং ভবিষ্যতের সামাজিক কাঠামো নিয়ে শুরু হয়েছে ব্যপক চর্চা।   

গত ২০ নভেম্বর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট করেন ক্যারোলিন লিভিট। সেখানে তিনি লেখেন, ‘বিয়ে করুন, বেশি সন্তানের জন্ম দিন, সন্তানদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালবাসতে শেখান।’ তাঁর এই পোস্টের সঙ্গে ছিল The Washington Post-এর একটি প্রতিবেদনের স্ক্রিনশট। সেই প্রতিবেদনে পিউ রিসার্চ সেন্টারের একটি সমীক্ষার ভিত্তিতে বলা হয়েছিল, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাপিয়ে যেতে পারে। লিভিটের সেই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। একাংশ তাঁর বক্তব্যকে পারিবারিক মূল্যবোধ, বিয়ে এবং ধর্মীয় শিক্ষার পক্ষে বার্তা হিসেবে দেখছেন। অন্যদিকে, সমালোচকদের বক্তব্য, সন্তান নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে ধর্মীয় জনসংখ্যার প্রতিযোগিতাকে জুড়ে দেওয়া উচিত নয়। 

কী বলছে পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষা?

পিউ রিসার্চ সেন্টারের জনসংখ্যা সংক্রান্ত পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটিতে পৌঁছতে পারে। অন্যদিকে, খ্রিস্টান জনসংখ্যা হতে পারে প্রায় ২৫২ কোটি। অর্থাৎ, বর্তমান প্রবণতা বজায় থাকলে মুসলিমরা বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হয়ে উঠতে পারেন। এই জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে জন্মহারের পার্থক্য। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম মহিলাদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩.১। খ্রিস্টান মহিলাদের ক্ষেত্রে এই হার ২.৫। অন্য ধর্মীয় গোষ্ঠীর মহিলাদের ক্ষেত্রে গড় হার ১.৬। তবে পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণে স্পষ্ট করা হয়েছে, এই পরিবর্তন শুধুমাত্র ধর্মান্তরের কারণে হচ্ছে না। বরং জন্মহার ও জনসংখ্যার বয়সগত কাঠামো বড় ভূমিকা পালন করছে। 

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টাদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের