পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দাম্পত্য কলহের পরিণতি যে এমন ভয়াবহ হতে পারে, তা কল্পনাও করতে পারেননি কেউ। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহ থেকেই তাকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, খুনের পর স্ত্রীর দেহ বস্তাবন্দি করে আবর্জনার স্তূপের নীচে চাপা দিয়ে পালিয়ে যান অভিযুক্ত। প্রায় দু’মাস পর উদ্ধার হল মহিলার কঙ্কাল। ঘটনাটি বেঙ্গালুরুর কোডিগেহল্লি এলাকার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুজাতা (৩৪)। অভিযুক্ত তাঁর দ্বিতীয় স্বামী ফয়াজ পাশা ওরফে কালু। গুণ্ডাঞ্জনেয় মন্দির সংলগ্ন একটি পার্কের কাছে বস্তার মধ্যে মহিলার দেহাবশেষ উদ্ধার হয়। সেখান থেকে আধার ও প্যান কার্ডও মেলে। দেহাবশেষ থেকে প্রায় ৩০ মিটার দূরে পাওয়া যায় তাঁর মাথার খুলি। পরে পরিচয় নিশ্চিত করে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রথম স্বামীর মৃত্যুর পর পাঁচ সন্তানকে বোনের কাছে রেখে জাক্কুর লেআউট এলাকায় বসবাস শুরু করে সুজাতা। পেশায়  ছিল কাগজকুড়ানি। সেই সূত্রেই ফয়াজের সঙ্গে পরিচয়। দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং মাস পাঁচেক আগে বিয়ে করেন তারা। তবে বিয়ের পর থেকেই স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন ফয়াজ। সেই নিয়ে প্রায়ই অশান্তি হত।

আরও পড়ুনঃ দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

পরে সুজাতা নিজেই ফয়াজকে ফিরে আসার অনুরোধ করেন। কিন্তু একসঙ্গে থাকা শুরু করলেও বিবাদ থামেনি। পুলিশের দাবি, প্রায় দু’মাস আগে পার্কে মদ্যপ অবস্থায় ফের ঝগড়া শুরু হলে ছুরি দিয়ে স্ত্রীর গলা কেটে খুন করেন ফয়াজ। পরে বস্তায় দেহ ভরে আবর্জনার নীচে লুকিয়ে রাখেন। তদন্তে নেমে পুলিশ ইয়েলাহাঙ্কার একটি বাজার থেকে ফয়াজকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত চলছে।

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত