গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রতিদিন যিনি সঠিক সময় নির্দিষ্ট গন্তব্যে নিরাপদে পৌঁছে দিতেন তাঁরই বন্দুকের নিশানায় গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্তা। বিশ্বাসের আড়ালেই কি লুকিয়ে ছিল প্রতিশোধের আগুন।  নিজের গাড়ির চালকের গুলিতে আহত হয়েছেন ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র এক আধিকারিক। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ওই আধিকারিক। কেন নিজেরই মালিককে খুনের চেষ্টা করলেন চালক? এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন।    

উত্তরাখণ্ডের হরিদ্বারে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা।  নিজেরই গাড়ির চালকের গুলিতে আহত হয়েছেন ইন্টেলিজেন্স ব্যুরো (IB)-র আধিকারিক নৌটিয়াল। প্রাথমিক খবর অনুযায়ী, গুলি তাঁর কপালের পাশ দিয়ে বেরিয়ে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই গোয়েন্দা আধিকারিক। হরিদ্বারের SSP নবনীত সিং ভুল্লর জানিয়েছেন,  প্রাথমিক চিকিৎসার পর  নৌটিয়ালকে বিপদমুক্ত বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন: দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

ইতিমধ্যেই অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি দেশি বন্দুক এবং একটি সিএমপি উদ্ধার হয়েছে। অতিরিক্ত খাটনির চাপে অতিষ্ঠ হয়েই আক্রমণ করেছেন গাড়ির চালক, এমনটাই উঠে এসেছে প্রাথমিক তদন্তে। পুলিশ জানাচ্ছে, অভিযুক্ত বিনোদ  স্থায়ী কর্মী নন। অস্থায়ী ভিত্তিতে তাঁকে নিয়োগ করা হয়েছিল।  কেন নিজেরই মালিকের উপর সে গুলি চালাল,  আসল কারণ জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।  

 

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস