মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাদক ব্যবসার ঘাঁটি মেক্সিকো। সেখান থেকে মাদক ব্যবসাকে চিরতরে মুছে ফেলতে মেক্সিকো প্রশাসনের সঙ্গে হাত মিলিয়েছে আমেরিকা। আর তাতে সাফল্যও পাওয়া যাচ্ছে। মেক্সিকোর সামরিকবাহিনীর নাটকীয় অভিযানে আরও এক মাদক সম্রাটকে গ্রেফতার করা গিয়েছে। ‘এল চ্যাপো ইসিদ্রো’ যার পরিচিত নাম ফাউস্তো ইসিদ্রো মেজা-ফ্লোরেস, তাকে গ্রেফতার করেছে মেক্সিকোর সামরিকবাহিনী। ওই কুখ্য়াত মাদক সম্রাট মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর শীর্ষ ১০ পলাতক অপরাধীর তালিকায় ছিল।

ফাউস্তো ইসিদ্রো গুয়াসাভেভিত্তিক অপরাধী চক্র ‘মেজা-ফ্লোরেস অর্গানাইজেশন’ বা ‘লস মাজাতলেকোস’-এর নেতৃত্ব দেন। গত শুক্রবার এই অভিযানকে কেন্দ্র করে মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যে তীব্র গোলাগুলি শুরু হয়েছিল। যার ফলে একটি বেসবল ম্যাচ চলাকালীন দর্শকরা প্রাণভয়ে মাঠ ছেড়ে পালিয়ে যান। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকার সহায়তায় তারা মেজা-ফ্লোরেসকে গ্রেফতার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, ‘গোপনীয়তা এবং আকস্মিকতা বজায় রেখে অভিজাত সামরিক বাহিনী এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারের পর মেজা-ফ্লোরেসকে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পডুন: গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

এফবিআই-এর ওয়ান্টেড পোস্টার অনুযায়ী, মেজা-ফ্লোরেস আমেরিকায় বিপুল পরিমাণ হেরোইন, মেথামফেটামিন, কোকেন, ফেন্টানিল এবং মারিজুয়ানা মজুদ, বিতরণ ও আমদানির জন্য অভিযুক্ত ছিল। তার সন্ধানে পুরস্কার ঘোষণা করেছিল এফবিআই। ৫০ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। গতকাল, শুক্রবার মেক্সিকোর কৃষির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত গুয়াসাভে এলাকায় মেজা-ফ্লোরেসকে গ্রেফতারের এই অভিযানকে কেন্দ্র করে মেক্সিকান সামরিক বাহিনী ও সশস্ত্র দুষ্কৃতীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযান শুরু করার পরপরই সেনাবাহিনী গুলি ও বিস্ফোরক হামলার মুখে পড়েছিল। যদিও এলিট বাহিনী থাকায় সেই সন্ত্রাস তারা ঠেকিয়ে অভিযান শেষ করে। 

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী