সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি:  দেশের সুরক্ষায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন সেনা জওয়ানরা। কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়েই নিজেদের সর্বদা প্রস্তুত রাখেন । কিন্তু এবার সামরিক মহড়া চলাকালীন ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। একটি ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই ভারতীয় সেনা জওয়ানের। এই ঘটনায় সেনা মহলে নেমে এসেছে শোকের ছায়া।  

পুলিশ সূত্রে খবর, গত শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টা নাগাদ  হরিয়ানার হিসার জেলার ভোজরাজ গ্রামের পাশে অবস্থিত সেনার প্রশিক্ষণ কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটেছে। প্রায় ৩২টি ট্যাঙ্ক নিয়ে চলছিল সামরিক মহড়া।  প্রাথমিক তদন্তে অনুমান, একের পর এক ট্যাঙ্ক চলাচলের ফলে চারপাশে ঘন ধুলোর আস্তরণ তৈরি হয়। তাতে দৃশ্যমানতা কমে যায়। সামনে থাকা দুই সেনাকর্মীকে দেখতে পাননি ট্যাঙ্কচালক। তাতেই ঘটে বিপত্তি। দুজনের উপর দিয়ে চলে যায় সেনাবাহিনীর ট্যাঙ্ক। মৃত দুই সেনার নাম নায়েক মনীশ কুমার এবং নায়েক অঙ্কুশ কুমার। মনীশের বাড়ি উত্তরপ্রদেশের শামলি জেলায়। অন্যদিকে, অঙ্কুশ উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার বাসিন্দা। রবিবার তদন্তকারী কর্মকর্তা অশোক কুন্ডু বলেছেন, ‘হিসার পুলিশ এই বীর সেনাদের স্মৃতিকে সর্বদা সম্মান জানাবে, দেশের জন্য তাঁদের আত্মত্যাগ সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।’  

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দু’জনকে দ্রুত হিসার সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। রবিবার (২২ নভেম্বর) মৃত দুই সেনার ময়নাতদন্ত করা হয়। পরে তাঁদের দেহ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। দুর্ঘটনার খবর পৌঁছেছে সেনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও। কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশিক্ষণের ময়দানে দুই সেনা জওয়ানের এমন পরিণতিতে শোকস্তব্ধ তাঁদের পরিবার-পরিজন ও সহকর্মীরা। 

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা