বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

Share:

নিজস্ব প্রতিনিধি: পানীয় জল কেনার সময় বোতলের ব্র্যান্ডের উপরেই ভরসা করেন অধিকাংশ মানুষ। বিশেষ করে রাস্তাঘাটে বা যাত্রাপথে তৃষ্ণা মেটাতে প্যাকেটজাত জলের উপরই নির্ভর করতে হয়। কিন্তু সেই জলই যদি স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে, তা হলে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। এ বার দেশের পরিচিত পানীয় জলের সংস্থা বিসলেরির বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দিল ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)। সংস্থার প্যাকেটজাত পানীয় জলের নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেটের উপস্থিতি মিলেছে বলে জানিয়েছে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা।

সমাজমাধ্যমে একটি পোস্ট করে এফএসএসআই জানিয়েছে, ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬’-এর অধীনে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ‘বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড’-এর বিরুদ্ধে মামলা শুরুর অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য নিয়ন্ত্রক সংস্থার দাবি, পরীক্ষার জন্য বিসলেরির প্যাকেটজাত পানীয় জলের একটি নমুনা সংগ্রহ করা হয়েছিল । তবে সেটি মিনারেল ওয়াটার বা খনিজ জলের নমুনা ছিল না। প্রাথমিক পরীক্ষায় ওই নমুনায় ব্রোমেটের পরিমাণ নির্ধারিত মাত্রার তুলনায় বেশি পাওয়া যায়। এর পর বিসলেরির আবেদনের ভিত্তিতে দ্বিতীয় বার নমুনাটি পরীক্ষাগারে পাঠানো হয়। কিন্তু দ্বিতীয় পরীক্ষাতেও ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে পাওয়া যায়নি। সেই কারণে সংশ্লিষ্ট নমুনাটিকে ‘অসুরক্ষিত’ বলে ঘোষণা করে এফএসএসএআই। এই অভিযোগের ভিত্তিতেই সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দেওয়া হয়েছে। বিসলেরি ইন্টারন্যাশনাল ছাড়াও একাধিক খাদ্য প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)। সেই তালিকায় রয়েছে বসন্ত মশলা প্রাইভেট লিমিটেড, টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং মীমাংসা ইন্ডাস্ট্রিজের মতো সংস্থা। খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে এই সংস্থাগুলির বিরুদ্ধে মামলা শুরুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এখানেই শেষ নয়, নিয়ম মেনে ব্যবসা করতে ব্যর্থ হওয়ায় উর্মি লাইফসায়েন্সেস এলএলপি এবং গৌড় আয়ুর্বেদিক স্টোরের লাইসেন্সও সাময়িক ভাবে স্থগিত করেছে এফএসএসএআই। পাশাপাশি আশা কনফেকশনারির তৈরি একটি খাদ্যপণ্য বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাটির আগে থেকে প্যাকেটজাত চকোলেট-ভরা কুকিজ পরীক্ষায় ‘অসুরক্ষিত’ বলে চিহ্নিত হওয়ার পরই এই নির্দেশ জারি করেছে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। ফলে নির্দিষ্ট ওই কুকিজের সমস্ত প্যাকেট বাজার থেকে তুলে নিতে হবে প্রস্তুতকারী সংস্থাকে।

আরও পড়ুন: কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

উল্লেখ্য, ব্রোমেট এমন একটি রাসায়নিক উপাদান, যার সম্ভাব্য ক্যানসার সৃষ্টির ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) এবং মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা (ইউএস ইপিএ)-সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এই উপাদানটির স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্ক করেছে। এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই প্যাকেটজাত পানীয় জলের গুণমান নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে স্টেশন, বাসস্ট্যান্ড কিংবা ট্রেন-বাসে যাতায়াতের পথে সাধারণ মানুষ যে জল কিনে পান করেন , তার নিরাপত্তা কতটা নিশ্চিত, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিসলেরির ঠিক কোন পণ্য বা ব্র্যান্ডের নমুনায় এই অনিয়ম মিলেছে, তা এখনও নির্দিষ্ট করে জানায়নি এফএসএসএআই। 

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা