২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভারতে নাশকতার ছক কষছে জঙ্গি সংগঠন! শহরের একটি হোটেল এবং রেলস্টেশনে বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়ে আসা একটি ইমেলকে কেন্দ্র করে তৎপর হয়েছে পুলিশ। অভিযোগ, ইমেলে লস্কর-ই-তইবার (LeT) নাম ব্যবহার করে ২৬/১১ মুম্বই হামলার মতো নাশকতার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি, অন্তত ৩০০ জনকে হত্যার হুমকিও রয়েছে বলে জানা গিয়েছে। এই বার্তা পাওয়ার পরই শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। হায়দরাবাদের পুলিশ আধিকারিকদের উদ্দেশে পাঠানো একটি সতর্কবার্তায় জয়েন্ট কমিশনার অফ পুলিশ (স্পেশ্যাল ব্রাঞ্চ) জানিয়েছেন, ‘Lashkar-E-Taiba’ শিরোনামে একটি ইমেল পেয়েছে পুলিশ। প্রেরক নিজেকে ওই জঙ্গি সংগঠনের সদস্য বলে দাবি করেছে। ইমেলে কাচিগুড়ার হোটেল ট্যুরিস্ট প্লাজা এবং কাচিগুড়া রেলওয়ে স্টেশনকে হামলার লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইমেলটিতে দাবি করা হয়েছে, লস্কর জঙ্গি লতিফ ভাট এবং তার সহযোগীর মৃত্যুর প্রতিশোধ নিতেই এই হামলার পরিকল্পনা করা হয়েছে। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর দক্ষিণ কাশ্মীরের কুলগামের জঙ্গলপোরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় লতিফ ভাট। তার মৃত্যুর প্রসঙ্গ টেনেই হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। হুমকির বিষয়টি সামনে আসতেই কাচিগুড়ার হোটেল ও রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে পুলিশ। একই সঙ্গে জনবহুল এলাকা, হোটেল, বাস টার্মিনাল, ধর্মীয় স্থান এবং গুরুত্বপূর্ণ সরকারি ও বাণিজ্যিক পরিকাঠামোতেও সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশের নির্দেশ অনুযায়ী, সন্দেহজনক ব্যক্তির গতিবিধি, অচেনা গাড়ি, পরিত্যক্ত বস্তু এবং অস্বাভাবিক কার্যকলাপের উপর নজরদারি চালানো হবে। শহরের বিভিন্ন প্রান্তে বাড়ানো হয়েছে টহলদারি। পাশাপাশি নাশকতা-বিরোধী তল্লাশি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

হুমকির ইমেল পাওয়ার পর হায়দরাবাদের একাধিক সন্দেহজনক জায়গায় তল্লাশি চালানো হয়েছে। ইমেলের উৎস এবং প্রেরকের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম বিভাগ। হায়দরাবাদের পুলিশ কমিশনার সমাজমাধ্যমে জানিয়েছেন, সম্ভাব্য বোমা হামলার হুমকির পর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের উপস্থিতিও বাড়ানো হয়েছে। পাশাপাশি, বাসিন্দাদের গুজবে কান না দেওয়া এবং যাচাই না করে কোনও খবর ছড়িয়ে না দেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। কোথাও সন্দেহজনক ব্যক্তি বা পরিত্যক্ত কোনও বস্তু নজরে এলে ১১২ নম্বরে ফোন করে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। হুমকির সত্যতা এবং তদন্তের অগ্রগতি নিয়ে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে প্রশাসন।

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

দিল্লিতে বলেন্দ্র শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু