অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া। ভাবছেন, এ আবার কেমন কথা। শুনতে অবাক লাগলেও এমনই কাণ্ড ঘটাচ্ছে ছোট্ট ভেড়া কিকি। জন্ম থেকেই শারীরিক সমস্যায় ভুগছে কিকি। দু’পায়ে ভর দিয়ে হাঁটার ক্ষমতা নেই তার। অথচ সেই প্রতিবন্ধকতাকেই যেন হার মানিয়েছে ছোট্ট ভেড়া।

জানা গিয়েছে, জন্মের পর থেকেই কিকির জীবন ছিল বেশ কঠিন।  কিকির এই শারীরিক সমস্যার নেপথ্যে রয়েছে ক্যাশ ভ্যালি ভাইরাস। গর্ভাবস্থায় তার মা এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তারই প্রভাবে গর্ভস্থ অবস্থায় কিকির পায়ের অস্থিসন্ধিতে জন্মগত ত্রুটি তৈরি হয়। অস্থিসন্ধিগুলি শক্ত ও বাঁকানো অবস্থায় জোড়া লেগে যাওয়ায় পা স্বাভাবিক ভাবে সোজা করতে পারত না সে। এমনকি জন্মের পর মাও (ভেড়া) তাকে গ্রহণ করেনি। মাত্র ১১ দিন বয়সে আমেরিকার ডার্টমাউথের একটি পশু আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয় তাকে। সেখানকার কর্মীদের যত্নেই ধীরে ধীরে বড় হয়ে উঠছে সে। কিকির মধ্যে ছোট থেকেই একটি বিশেষ দক্ষতা নজরে পড়ে আশ্রয়কেন্দ্রের কর্মীদের। খেলনা নিয়ে নাড়াচাড়া করতে এবং মাথা দিয়ে বিভিন্ন বোতাম টিপতে ভালবাসত সে। সেই আগ্রহ দেখেই তার জন্য বিশেষ ভাবে তৈরি করা হয় একটি মোটরচালিত হুইলচেয়ার। আর আশ্চর্যের বিষয়, মাত্র এক ঘণ্টার মধ্যেই সেটি চালানো শিখে নেয় কিকি। এখন নিজের মতো করে হুইলচেয়ারে চেপে ঘুরে বেড়ায় সে।

 

View this post on Instagram

 

আরও পড়ুনঃ মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

তবে কিকির পছন্দ শুধু ঘোরাঘুরির মধ্যেই সীমাবদ্ধ নয়। সিনেমা দেখতে এবং গান শুনতেও বেশ ভালবাসে সে। বিশেষ করে টেলর সুইফটের গান বাজলেই তার মেজাজ যেন আরও ফুরফুরে হয়ে ওঠে। পরিচর্যাকারীদের সঙ্গে খুনসুটি করতেও দেখা যায় তাকে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে কিকির হুইলচেয়ার চালানোর ভিডিও। তা দেখে আপ্লুত বহু মানুষ। কেউ তার বুদ্ধির প্রশংসা করছেন, কেউ আবার পশু আশ্রয়কেন্দ্রের কর্মীদের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। ছোট্ট কিকির এই জীবনকাহিনি বুঝিয়ে দিচ্ছে, একটু যত্ন আর ভালবাসা পেলে প্রতিকূলতার মধ্যেও খুঁজে নেওয়া যায় বেঁচে থাকার আনন্দ।

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজির দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক