বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাস্তাঘাটে তেষ্টা মেটাতে বা ভ্রমণের সময় অনেকেই নামী ব্র্যান্ডের প্যাকেটজাত জলের বোতল কিনে থাকেন। কিন্তু প্যাকেটজাত সেই জলেই শরীরে ডেকে আনছে মারণ রোগ? মুম্বইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (BARC)-এর বিজ্ঞানীদের একটি গবেষণায় আগেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল। ওই সমীক্ষায় দেখা গিয়েছিল,বোতলবন্দি জলের নমুনায় ক্ষতিকারক রাসায়নিক ‘ব্রোমেটের মাত্রা নিরাপদ সীমার চেয়ে অনেক বেশি।   

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এই ধরনের জল পান করলে ক্যানসার, পেটের সংক্রমণ এবং চুল পড়ার মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পুরোনো সেই উদ্বেগকে নতুন করে উসকে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় জল প্রস্তুতকারক সংস্থা বিসলেরি ইন্টারন্যাশনালকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্ক। FSSAI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিসলেরির গোয়া প্ল্যান্ট থেকে সংগৃহীত জলের একটি নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট পাওয়া গিয়েছিল। পরবর্তীতে সংস্থার আবেদনের ভিত্তিতে রেফারেল ল্যাবরেটরিতে দ্বিতীয়বার পরীক্ষা করা হলে সেখানেও ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক ‘পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন’ (PAHs)-এর উপস্থিতি মেলে এবং জলটিকে নিরাপদ নয় ঘোষণা করা হয়।দেশের খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা (FSSAI) বিসলেরির বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা মামলা দায়েরের অনুমোদন দিয়েছে।   

ব্রোমেট এবং PAHs উভয় রাসায়নিকই শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে বলে মনে করা হয়। আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা (IARC) এবং মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা (US EPA) ব্রোমেটকে মানুষের জন্য ‘সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী উপাদান’ (Possible/Probable Human Carcinogen) হিসেবে চিহ্নিত করেছে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত মাত্রায় ব্রোমেটযুক্ত জল পান করলে কিডনি এবং থাইরয়েডে টিউমার বা ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়তে পারে। এছাড়াও PAHs হলো এক ধরনের বিষাক্ত জৈব রাসায়নিক দূষক, যা সাধারণত অপরিশোধিত জল, শিল্পবর্জ্য বা প্যাকেজিং ও পাইপলাইনের দূষণ থেকে জলে মিশতে পারে।PAHs গ্রুপের বেশ কিছু রাসায়নিক মানুষের শরীরে ক্যানসার সৃষ্টির জন্য সরাসরি দায়ী বলে প্রমাণিত। এটি দীর্ঘমেয়াদে ফুসফুস, পাকস্থলী বা ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। নিয়মিত PAHs-যুক্ত জল বা খাবার গ্রহণ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immune System) দুর্বল হয়ে পড়তে পারে এবং প্রজনন স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি থাকে।

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা