সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ায় এখন নতুন ট্রেন্ড, ফোনে তোলা সাধারণ সেলফি বা পোর্ট্রেট ছবিকে এক নিমেষেই হলিউড বা বলিউড সিনেমার দৃশ্যের মতো রূপ দেওয়া। এই ধরনের ‘ড্রিমী’ এবং ‘সিনেমাটিক’  ছবির জন্য এখন আর দামি DSLR ক্যামেরা, স্টুডিও লাইটিং কিংবা ঘণ্টার পর ঘণ্টা ফটোশপ এডিটিংয়ের প্রয়োজন নেই। OpenAI-এর জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম ChatGPT-র উন্নত ইমেজ জেনারেশন ও এডিটিং ফিচার ব্যবহার করেই খুব সহজে যেকোনো সাধারণ ছবিকে প্রফেশনাল সিনেমাটিক লুক দেওয়া সম্ভব।

ধাপে ধাপে সিনেমাটিক পোর্ট্রেট তৈরির পদ্ধতি

ChatGPT ওপেন করুন

প্রথমে আপনার স্মার্টফোনের ChatGPT অ্যাপ অথবা কম্পিউটারের ব্রাউজারে ওয়েবসাইটটি ওপেন করে নিজের অ্যাকাউন্টে লগ-ইন করুন।

স্পষ্ট ছবি আপলোড করুন

চ্যাট বক্সের পাশে থাকা ‘+’ বা অ্যাটাচমেন্ট আইকনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি স্পষ্ট পোর্ট্রেট বা সেলফি আপলোড করুন। খেয়াল রাখবেন, ছবিতে যেন আপনার মুখের ওপর পর্যাপ্ত আলো থাকে এবং চোখ-মুখ পরিষ্কার বোঝা যায়।

সঠিক প্রম্পট (Prompt) দিন

ছবি আপলোড করার পর নিচে দেওয়া প্রম্পটগুলোর মধ্যে আপনার পছন্দের স্টাইলটি কপি করে টেক্সট বক্সে পেস্ট করুন এবং সেন্ড বাটনে ক্লিক করুন। কয়েক সেকেন্ডের মধ্যেই এআই আপনার ছবিটিকে সিনেমাটিক রূপ দিয়ে দেবে।

প্রয়োজন অনুযায়ী এডিট করুন

প্রথমবার তৈরি হওয়া ছবির আলো, রঙ বা ব্যাকগ্রাউন্ডে কোনো পরিবর্তনের প্রয়োজন মনে হলে চ্যাটেই তা লিখে দিন (যেমন— “Make the background slightly darker” বা “Add more warm sunlight”)। ChatGPT তাৎক্ষণিকভাবে ছবিটি সংশোধন করে দেবে। এআই অনেক সময় ছবি এডিট করতে গিয়ে চেহারা বদলে দেয়। তাই প্রম্পটের শুরুতেই “Keep my face, facial features, skin tone and hairstyle exactly the same” বাক্যটি যোগ করা অত্যন্ত জরুরি। ইনস্টাগ্রাম পোস্ট বা ফেসবুকের জন্য ছবি বানালে প্রম্পটের শেষে “Aspect ratio 4:5”, স্টোরি বা রিলসের জন্য “Aspect ratio 9:16” এবং ইউটিউব থাম্বনেইল বা সিনেমার ওয়াইড ফ্রেমের জন্য “Aspect ratio 16:9” লিখে দিন।

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের