বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ, কবে শুনানি?

Share:

নিজস্ব প্রতিনিধি: লন্ডন যাত্রায় বাধা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবার আদালতের দ্বারস্থ ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস। অক্সফোর্ড-সহ ব্রিটেনের একাধিক নামী শিক্ষাপ্রতিষ্ঠানে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়েও লন্ডন যেতে পারেননি তিনি। দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়ার অভিযোগ ওঠার পর এবার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সৌরভ। আজ বুধবার (২৫ নভেম্বর) মামলাটির জরুরি শুনানির আর্জি জানানো হলেও তাতে সাড়া দেয়নি আদালত। বৃহস্পতিবারের জন্য মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে। 

গত ২৩ নভেম্বর রাতে লন্ডনগামী বিমানে ওঠার কথা ছিল সৌরভের। সেখানে অক্সফোর্ড ইউনিয়নের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। পাশপাশি কেমব্রিজ, লন্ডন স্কুল অফ (LSE) এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়েও বক্তব্য রাখার কথা ছিল তাঁর। কিন্তু দিল্লির বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়। অভিবাসন আধিকারিকদের তরফে জানানো হয়, তাঁর পাসপোর্ট চিহ্নিত করা হয়েছে। এই ঘটনার পরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন সৌরভ। তাঁর অভিযোগ, ককরোচ আন্দোলন নিয়ে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে বক্তব্য রাখার কথা ছিল তাঁর। কিন্তু সরকারের আপত্তির কারণেই তাঁকে লন্ডন যেতে দেওয়া হয়নি। যদিও প্রশাসনের তরফে এই অভিযোগের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। আজ বুধবার দিল্লি হাইকোর্টে সৌরভের হয়ে জরুরি শুনানির আবেদন জানান তাঁর আইনজীবীরা। আদালতকে সৌরভ জানান, আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর লন্ডন যাওয়ার ফ্লাইট রয়েছে। ব্রিটেনে অক্সফোর্ড ইউনিয়নের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই এই সফরের পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নীতিন বাসুদেব সাম্ব্রে এবং বিচারপতি সঞ্জয় শর্মার ডিভিশন বেঞ্চ বুধবার মামলাটির শুনানি করতে রাজি হয়নি। বৃহস্পতিবারের জন্য মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে। 

আরও পড়ুন: পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

সৌরভের বিদেশযাত্রা আটকে যাওয়ার নেপথ্যে পাসপোর্টের তথ্যগত অসঙ্গতির অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস তাঁর পাসপোর্ট এবং পরিচয়পত্রে জন্মস্থান-সহ কয়েকটি তথ্যের গরমিল নিয়ে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে। সেই নোটিসের জবাব না দেওয়া পর্যন্ত পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাতায়াত না করার পরামর্শও দেওয়া হয়েছে তাঁকে। ২৩ নভেম্বর তাঁকে এই নোটিস পাঠানো হয়েছিল বলে খবর। এবার বিদেশযাত্রায় বাধা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে নতুন মামলা করলেন সৌরভ। তাঁর হয়ে মামলা লড়ছেন আইনজীবী কৃষ্ণেশ বাপট। সিনিয়র আইনজীবী কপিল সিব্বলও তাঁর হয়ে সওয়াল করছেন। বৃহস্পতিবার আদালত এই মামলায় কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর।

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড় অব্যাহত! ২০ দিনে কত আয় করল রণবীর অভিনীত ‘রামায়ণ’?

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ, কবে শুনানি?

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি