তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড়! ২০ দিনে কত আয় করল রণবীর অভিনীত ‘রামায়ণ’?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তির ২০ দিন পেরিয়েও বক্স অফিসে দাপট বজায় রেখেছে রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’। দেশের বাজারে ১০০০ কোটি টাকার আয়ের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি। মুক্তির ২০তম দিনেও ছবির আয় আশাব্যঞ্জক। মঙ্গলবারের হিসাব অনুযায়ী, ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৯৭২.৯৫ কোটি টাকা। অর্থাৎ ১০০০ কোটির গণ্ডি পেরোতে এখনও প্রয়োজন ২৭.০৫ কোটি টাকা।

৫ নভেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। প্রথম দু’সপ্তাহে বিপুল সাড়া পাওয়ার পর তৃতীয় সপ্তাহেও দর্শক টানছে এই পৌরাণিক কাহিনিনির্ভর ছবি। বক্স অফিসের হিসাব অনুযায়ী, মুক্তির ১৬তম দিনে ছবিটি আয় করেছিল ১৫.৭৫ কোটি টাকা। শনিবার, ১৭তম দিনে আয় বেড়ে হয় ২৭.৬৫ কোটি টাকা। রবিবার ছবিটি ৩৫.৬০ কোটি টাকার ব্যবসা করে। তবে সোমবার আয় কমে দাঁড়ায় ১২.৭০ কোটি টাকায়। মঙ্গলবার ফের কিছুটা বৃদ্ধি পেয়ে ছবির আয় হয়েছে ১৭.৫০ কোটি টাকা।

আরও পড়ুনঃ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

ফলে মুক্তির ২০ দিনে ভারতে ছবিটির মোট নিট আয় ৯৭২.৯৫ কোটি টাকা। দেশের বাজারে মোট আয় ১১৬২.১৫ কোটি টাকা। বিদেশের বাজার থেকে মঙ্গলবার এসেছে আরও ৫ কোটি টাকা। সেখানে ছবিটির মোট আয় ৫৭৩ কোটি টাকা। অর্থাৎ, দেশ ও বিদেশ মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১৭৩৫.১৫ কোটি টাকা। ফলে আগামী দিনে ‘রামায়ণ’ কতটা এগোয়, সে দিকেই নজর সকলের।

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

মহাকাশে নতুন ইতিহাস পাকিস্তানের, চিনের স্পেস স্টেশনে পা রাখলেন পাক অ্যাস্ট্রোনট

বিয়েবাড়িতে আচমকা দুষ্কৃতীদের তাণ্ডব! এলোপাথাড়ি গুলি, মৃত ২

শীতের ব্যাটিং শুরু বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান