শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়েরা চাইলে সব পারে! শুধু প্রয়োজন ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাস। তাহলে যে কোনও কিছুই সম্ভব। বারবার তার প্রমাণ মিলেছে। ঘর সামলানো থেকে কর্মক্ষেত্রে সাফল্য কিংবা খেলাধুলার ময়দানে নিজের দক্ষতা দেখানো- সবেতেই আজ মেয়েরা সমান সাবলীল। আর সেই তালিকাতেই নতুন সংযোজন করলেন এক ভারতীয় উদ্যোগপতি। শাড়ি পরে সাইকেল চালানো থেকে শুরু করে দৌড়, সবই করলেন একেবারে সাবলীল ভঙ্গিতে। তাও আবার দুবাইয়ের রাস্তায়! তাঁর এই ব্যতিক্রমী কীর্তি এখন নজর কেড়েছে নেটপাড়ায়।

ওসাবাহ আল আরব রিয়েল এস্টেট এলএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক কাঞ্চনা নায়ার। দুবাই রাইড ২০২৬ এবং দুবাই রানে যোগ দিয়েছিলেন কাঞ্চনা। তবে অন্য প্রতিযোগীদের মতো শরীরচর্চার পোশাক পরে নয়, শাড়ি ও ঐতিহ্যবাহী গয়না পরেই সেখানে হাজির হন তিনি। সেই সাজেই শেখ জায়েদ রোডে সাইকেল চালান। শাড়ি পরে সাইকেল চালানোর পাশাপাশি দৌড়তেও দেখা যায় তাঁকে। তাঁর এই ছবি ও ভিডিও ইতিমধ্যেই নজর কেড়েছে নেটদুনিয়ায়। কেন এমন সাজ বেছে নিলেন কাঞ্চনা? নিজের মাতৃভূমি কেরলমের প্রতি ভালবাসা প্রকাশ করতেই এই উদ্যোগ। ১ নভেম্বর কেরল পিরাভি বা কেরল দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী পোশাকে দুবাই রাইডে অংশ নেন তিনি। প্রবাসে থেকেও নিজের সংস্কৃতি ও পরিচয়কে যে গর্বের সঙ্গে তুলে ধরা যায়, সেই বার্তাই দিতে চেয়েছেন কাঞ্চনা। শুধু কেরলমের প্রতি ভালবাসা প্রকাশ নয়, দুবাইয়ের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। দুবাই রান-এ অংশ নিয়ে নিজের দৌড় উৎসর্গ করেছেন সংযুক্ত আরব আমিরশাহিকে। দেশটির ৫৫তম জাতীয় দিবসের আগে এই উদ্যোগের মাধ্যমে দুবাইকেই নিজের ‘দ্বিতীয় বাড়ি’ বলেছেন কাঞ্চনা।

 

View this post on Instagram

 

আরও পড়ুন: বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

কাঞ্চনার এই ব্যতিক্রমী উদ্যোগের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা। শাড়ি পরে সাইকেল চালানো ও দৌড়নোর দৃশ্য দেখে তাঁর আত্মবিশ্বাস এবং উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনদের একাংশ। ঐতিহ্যকে সঙ্গে রেখেও যে নতুন চ্যালেঞ্জ নেওয়া যায়, সেই বার্তাই দিয়েছেন তিনি।

 

View this post on Instagram

 

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

ভয়ঙ্কর! আদালত চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে কাটা হল হাত, তারপর…

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন