মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝ আকাশে আচমকাই বিপত্তি। চলন্ত বিমানের দরজা  খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন  এক যাত্রী। তাঁকে থামাতে রীতিমতো ধস্তাধস্তি করতে হল বিমানকর্মী ও বাকি সহযাত্রীদের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষ পর্যন্ত গন্তব্যে না গিয়ে পাইলট বিমানটিকে জরুরি অবতরণ করাতে বাধ্য হন। আমেরিকায় এমন এক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বিমানকর্মী ও কয়েকজন যাত্রীর তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।  

ঘটনাটি আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ১৪৯৪-এর। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে শিকাগোর উদ্দেশে রওনা দিয়েছিল উড়ানটি। কিন্তু মাঝ আকাশে হঠাৎ নিজের আসন ছেড়ে এক যাত্রী বিমানের সামনের দিকে চলে যান। বারবার তাঁকে নিজের আসনে ফিরে যাওয়ার নির্দেশ দেন বিমানকর্মীরা। কিন্তু সেই নির্দেশ অমান্য করেন তিনি। অভিযোগ, এরপর বিমানের একটি এমারজেন্সি এক্সিট দরজা খোলার চেষ্টা করেন। পরিস্থিতি গুরুতর বুঝে দ্রুত পদক্ষেপ নেন বিমানকর্মীরা। তাঁদের সঙ্গে হাত মেলান কয়েকজন সহযাত্রীও। ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণে আনতে শুরু হয় ধস্তাধস্তি। যাত্রীদের তোলা ভিডিওতে দেখা গিয়েছে, বিমানকর্মী ও সহযাত্রীরা মিলে তাঁকে মেঝেতে চেপে ধরে রেখেছেন।  

বিষয়টি গুরুতর বুঝতে পেরে নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে বিমানটিকে ঘুরিয়ে অ্যারিজোনার ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। স্থানীয় সময় রাত প্রায় ১টা নাগাদ নিরাপদে অবতরণ করে বিমানটি। পুলিশ এসে ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে নিয়ে যায়। ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সামান্য আহত হলেও অন্য কোনও যাত্রী বা বিমানকর্মীর আঘাত লাগেনি।  আমেরিকান এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, বিশৃঙ্খল আচরণের কারণে বিমানটিকে ফিনিক্সে ঘুরিয়ে নিয়ে যেতে হয়েছিল। ওই যাত্রীকে নামিয়ে দেওয়ার পর ফের শিকাগোর উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি।

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়, কোলাঘাট থেকে আশ্বাস নিতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়করি

কলাপাতার সুবাসে সাবেকি রান্না ,বানিয়ে ফেলুন নারকেলের ভাপাপিঠে

চারশো বছরের পরম্পরায় আজও ভাস্বর শান্তিপুরের রাস, জানুন রাসের পৌরাণিক কাহিনি

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

লক্ষ্মীবারেই বাগদান ও আইনি বিয়ে, অভিনেত্রী মিমির বিশেষ দিনে পাশে থাকছেন কারা?

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

পাকিস্তানের কোনও সিনেমা বা ওয়েবসিরিজ ভারতে চলবে না, নেটফ্লিক্সকে জানাল কেন্দ্র

শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খান বড়ি দিয়ে বাঁধাকপির ঘণ্ট! রইল রেসিপি