লক্ষ্মীবারেই বাগদান ও আইনি বিয়ে, অভিনেত্রী মিমির বিশেষ দিনে পাশে থাকছেন কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন টলিপাড়ার হটেস্ট টপিক মিমি চক্রবর্তীর বিয়ে! টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কি সত্যিই এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন? যদিও নিজের ওয়েডিং প্ল্যান নিয়ে এখনও পর্যন্ত ‘স্পিকটি নট’ মিমি। পোষ্যদের সঙ্গে হবু বর-কনের ছবি দেওয়া অভিনব ওয়েডিং কার্ড প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে। তবে অভিনেত্রীর বিয়ে নিয়ে মুখ খুলেছেন তাঁর মামা রাম চক্রবর্তী। তিনি জলপাইগুড়ির বাসিন্দা। আইবুড়ো তকমা ঘুচিয়ে আজ, বৃহস্পতিবারই (২৬ নভেম্বর) বাগদান ও আইনি বিয়ের পর্ব সারতে চলেছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।

সূত্রের খবর, কলকাতার কসবায় নিজের ফ্ল্যাটেই আইনি বিয়ে সারবেন মিমি। গত কয়েক সপ্তাহ ধরেই তাঁর বিয়ের খবর ঘিরে সরগরম টলিপাড়া। বৃহস্পতিবারের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং অভিনেত্রীর ঘনিষ্ঠ কয়েক জন ইন্ডাস্ট্রির বন্ধুর উপস্থিত থাকার কথা। সেই তালিকায় অনিন্দ্য চট্টোপাধ্যায় ও পোশাকশিল্পী অভিষেক রায়ের নামও শোনা যাচ্ছে। মিমির জীবনসঙ্গী বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। সূত্রের খবর, সিদ্ধার্থ দত্ত নামে এক মেরিন ইঞ্জিনিয়ারের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। তিনি ভারতীয় নৌসেনায় কর্মরত। দীর্ঘদিনের এই সম্পর্ক এতদিন ব্যক্তিগত পরিসরেই রেখেছিলেন দু’জনে। বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেও বরাবরই বিষয়টি এড়িয়ে গিয়েছেন মিমি। জানিয়েছিলেন, সময় হলে সবাই সব জানতে পারবেন।

আরও পড়ুন: পাসপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ, সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি

কলকাতায় বাগদান ও আইনি বিয়ের পর আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে তিন দিন ধরে চলবে মূল বিয়ের আয়োজন। পাহাড় থেকে ফিরে ১১ ডিসেম্বর কলকাতায় রিসেপশনের পরিকল্পনা রয়েছে। সেখানে টলিউডের বন্ধু, সহকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে বলে খবর। জোরকদমে শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি। সম্প্রতি গত মঙ্গলবার কলকাতার এক নামী অলঙ্কার বিপণিতে কেনাকাটা করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পাশাপাশি, পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের কলকাতার স্টোর থেকে মিমির বিয়ের কেনাকাটার ভিডিও-ও প্রকাশ্যে এসেছে। অভিনেত্রীর মা-বাবাও বিয়ের জন্য জলপাইগুড়ি থেকে কলকাতায় এসে পৌঁছেছেন বলে জানা যাচ্ছে। তবে গোটা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মিমির তরফে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

পাকিস্তানের কোনও সিনেমা বা ওয়েবসিরিজ ভারতে চলবে না, নেটফ্লিক্সকে জানাল কেন্দ্র

শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খান বড়ি দিয়ে বাঁধাকপির ঘণ্ট! রইল রেসিপি

‘সন্ত্রাসবাদ মানবতার শত্রু’, ২৬/১১-তে শহিদদের কুর্নিশ অমিত শাহের

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

পাসপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ, সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি

রাস্তা পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু চিকিৎসকের,উত্তপ্ত নিমতা

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক

‘মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন’, বাল্যবিবাহ রোধে বার্তা দিলীপ ঘোষের

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যাহত, জেনে নিন কলকাতায় আজকের দর