রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাসের মেলার আনন্দের মাঝেই নেমে এল শোকের ছায়া। নাগরদোলায় হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল  এক নাবালকের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার আন্দুলে। মৃত কিশোরের নাম সূরজ কুমার সাউ (১৫)। তার বাড়ি হুগলির শ্রীরামপুরের ঘোড়ামারা এলাকায়।

পরিবারের অভিযোগ, আপত্তি সত্ত্বেও জোর করে সূরজকে কাজে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন নাগরদোলার মালিকের স্ত্রী। জানা গিয়েছে, হাওড়ার আন্দুলে রাসের মেলায় নাগরদোলা চালানোর কাজে গিয়েছিল সূরজ। ঘোড়ামারার বাসিন্দা কৈলাশ প্রসাদ তাকে সেখানে নিয়ে যান। গতকাল বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মামার বাড়িতে খাওয়াদাওয়া করছিল সূরজ। সেই সময় সেখান থেকেই তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, সূরজকে কাজে নিয়ে যাওয়ার বিষয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিলেন তার মা। পড়াশোনার পাশাপাশি এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজে ছেলেকে পাঠাতে চায়নি পরিবারের সদস্যরা। কিন্তু তাঁদের আপত্তি উপেক্ষা করেই জোর করে সূরজকে কাজে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন: মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর… 

অন্যদিকে, কৈলাশ প্রসাদের স্ত্রীর দাবি, এর আগেও সূরজ নাগরদোলার কাজে গিয়েছিল। মেলায় কাজ করলে কিছু টাকা উপার্জন করা যায়, সেই কারণেই তার মায়ের অনুমতি নিয়েই তাকে নিয়ে যাওয়া হয়েছিল।  নাবালককে কাজে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যেই শুরু হয়েছে তীব্র বাদানুবাদ। অন্যদিকে, আন্দুলের রাসের মেলায় নাগরদোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সূরজের মৃত্যুর খবর শ্রীরামপুরের ঘোড়ামারা এলাকায় পৌঁছতেই নেমে এসেছে শোকের ছায়া। অল্প বয়সে এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা। কীভাবে ঘটল এই দুর্ঘটনা? কেন নাবালককে এমন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত করা হয়েছিল? সব নিয়েই উঠছে প্রশ্ন।  

বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার