শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হুগলির জনাইয়ে শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম বীনা ধারা। প্রতিদিনের মতো পরিচারিকার কাজ করতে গিয়েই বিপজ্জনক বাড়ির ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে প্রাণ হারালেন তিনি। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ জনাইয়ে জমিদার শিশির ভট্টাচার্যের পুরনো বাড়িতে পরিচারিকার কাজ করছিলেন বীনা ধারা। সেই সময় আচমকাই বাড়িটির একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে তাঁর উপর পড়ে। বাড়ির ভাঙা অংশের নীচে চাপা পড়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চণ্ডীতলা থানার পুলিশ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রায় ১০০ বছরেরও বেশি পুরনো বাড়িটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।

আরও পড়ুনঃ পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

বাড়িটির বিপজ্জনক পরিস্থিতি নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগেও বাড়ির অংশ ভেঙে দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। তাঁদের বক্তব্য, সময় থাকতে বাড়িটি সংস্কার কিংবা ভেঙে ফেলার ব্যবস্থা করা হলে হয়তো এই মর্মান্তিক মৃত্যু এড়ানো সম্ভব হত। 

বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

পাকিস্তানের কোনও সিনেমা বা ওয়েবসিরিজ ভারতে চলবে না, নেটফ্লিক্সকে জানাল কেন্দ্র