গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্য়াপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১৬ ডিসেম্বরে (বাংলাদেশের বিজয় দিবস) দেশে ফেরার কথা জানিয়েছে শেখ হাসিনার দলের মুখপাত্র। সেই দিন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। বিশেষ করে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি বলে পরিচিত যে জায়গাগুলি রয়েছে সেখানেই উত্তেজনা বেশি দেখা যাচ্ছে। গোপালগঞ্জ, বরগুনা-তে জ্বলছে আগুন। থানা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে হাসিনার দলের কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে রাস্তায়। মোতায়েন করা হয়েছে বিজিবি। অশান্তি পাকানোর অভিযোগে একে একে গ্রেফতার করা হচ্ছে আওয়ামী লীগের নেতা-নেত্রীদের। গ্রেফতারির জেরে ইতিমধ্যেই জেলে বন্দি ধারণের ক্ষমতা অতিক্রম করে গিয়েছে। তার মাঝেই এক গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে।

বাংলাদেশে জনপ্রিয় অনলাইন পেমেন্ট সংস্থা হল বিকাশ। সেই বিকাশ অ্যাপের পরিষেবা প্রায় বন্ধ হয়ে গিয়েছে গোপালগঞ্জে। সূত্রের খবর, ওই জেলার ৮০ শতাংশ মানুষ আজ, বৃহস্পতিবার থেকে বিকাশ অ্য়াপ ব্যবহার করতে পারছে না। অনলাইনে টাকা পাঠানো, পেমেন্ট করা কিংবা বিদ্যুতের বিল দিতে পারছেন না গোপালগঞ্জের বাসিন্দারা। কিন্তু কেন এমন হল? তার উত্তর নেই তারেক রহমানের সরকারের কাছে। বিএনপি-র তরফে এটাকে ‘টেকনিক্যাল ফল্ট’ বলা হচ্ছে। কিন্তু দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেলেও বিকাশ অ্যাপের পরিষেবা থেকে বিরত রয়েছেন জেলার অধিকাংশ মানুষ। তাই সমস্যা বাড়ছে। বিষয়টি নিয়ে কোনও উত্তর দেয়নি বাংলাদেশ ব্যাঙ্ক। যদিও এটা সরকার পক্ষের ষড়যন্ত্র বলে দাবি করছে আওয়ামী লীগ। কারণ গোপালগঞ্জ হল হাসিনার জন্মভূমি। বিগত কয়েকদিনে পদ্মাপাড়ে যতগুলি আন্দোলন হচ্ছে তার সূত্রপাত হয়েছে এই জেলা থেকেই। বিশেষজ্ঞ মহলের ধারণা, সেই আন্দোলনে অর্থের জোগান আসছিল বিকাশ অ্যাপের মাধ্য়মে।

আরও পডুন: বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

তাই আন্দোলনকে রুখতে সরকারপক্ষ বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের পরিকল্পনা নিয়েছে বলে অভিযোগ। যদিও তাতে আখেরে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। কারণ বিকাশ অ্যাপ এখন বাংলাদেশের জনগণের  ফোনে ফোনে রয়েছে। অনলাইনে পেমেন্ট ও টাকা পাঠানোর গুরুত্বপূর্ণ মাধ্যম এটি। সেটি বন্ধ হয়ে যাওয়ায় বিরাট সমস্যার মুখে পড়েছেন গোপালগঞ্জের বাসিন্দারা। ডাক্তার দেখানো, কাঁচা বাজার কেনা বা নিত্যপ্রয়োজনীয় কাজ করতে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের এমনকি বিকাশ অ্যাপে সঞ্চয়ের টাকা আদৌ ফেরত পাবেন কিনা সেই নিয়ে শুরু হয়েছে আশঙ্কা। তবে শুধুই বিকাশ নয়, নগদ নামের অনলাইন পেমেন্ট প্ল্য়াটফর্মের পরিষেবাতেও বিঘ্ন ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে। বন্ধ রয়েছে গোপালগঞ্জের গ্রাহক পরিষেবা। অ্যাপ ব্য়বহারকারী ও ব্যবসায়ীরা জানাচ্ছেন তারা অভিযোগ জানাতে গিয়ে দেখছেন গ্রাহক পরিষেবা কেন্দ্র তালা বন্ধ অবস্থায় রয়েছে। তাই হতাশ হয়ে ফিরে আসতে হচ্ছে। অভিযোগ জানাতে পারছেন না গোপালগঞ্জের সাধারণ মানুষ।

বিকাশ অ্যাপ কী?

বিকাশ অ্যাপ হল বাংলাদেশের একটি জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা (MFS) অ্যাপ। যার মাধ্যমে অর্থ পাঠানো, বিল পরিশোধ, রিচার্জ এবং সঞ্চয়ের মতো নানা ডিজিটাল লেনদেন করা যায়। এটি Google Play ও Apple App Store থেকে ডাউনলোড করা যায়।

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্য়াপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই