বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঢাকা: বাংলাদেশে ফেরার সম্ভাব্য দিনক্ষণ জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসেই ঢাকায় ফিরতে চান তিনি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ মঙ্গলবার হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি এই কথা জানিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং হাসিনার বিরুদ্ধে চলা আইনি প্রক্রিয়ার মধ্যেই তাঁর এই প্রত্যাবর্তনের ইচ্ছাপ্রকাশ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দিনটির ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। আর ওই দিনেই নয় মাসের মুক্তিযুদ্ধের পর পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় সেনা এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের মুক্তিবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। সেই ঐতিহাসিক দিনটিই প্রতি বছর বিজয় দিবস হিসেবে পালন করা হয়। এ বার ওই বিশেষ দিনেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে আওয়ামী লিগ নেত্রীর।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি রয়টার্সকে জানিয়েছেন, ২০২৪ সালে ছাত্র-জনতার নেতৃত্বে ব্যাপক আন্দোলন ও রক্তক্ষয়ী অভ্যুত্থানের জেরে হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর ৫ অগস্ট বাংলাদেশের বিমানেই দেশ ছেড়ে ভারতে এসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে দু’বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। তাই দিল্লি থেকে তাঁকে ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের সরকারেরই বিমানের ব্যবস্থা করা উচিত বলে মনে করেন তিনি। পাশাপাশি, আগামী ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না, তা নিশ্চিত করার দায়িত্বও বাংলাদেশের বর্তমান সরকারের উপরেই ছেড়ে দিয়েছেন মুখপাত্র।

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির