সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে সমস্ত জল্পনার অবসান। আইনি বিয়ে সারলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। গত ২৬ নভেম্বর ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে তাঁদের রেজিস্ট্রি বিয়ের পর্ব। শুধু তাই নয়, বিয়ের বিশেষ মুহূর্তের ছবিও নিজেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন মিমি। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে চর্চা। শুভেচ্ছায় ভরে উঠেছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতা।

বৃহস্পতিবার সকাল থেকেই মিমির বাড়িতে শুরু হয়েছিল বিয়ের নানা আচার-অনুষ্ঠান। প্রথম পর্বে সাদা-লাল পাড় শাড়ি ও মুকুটে একেবারে বাঙালি কনের সাজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। এরপর সন্ধ্যায় কসবায় তাঁর বাড়িতে বসে আইনি বিয়ের আসর। পরিবারের সদস্য এবং একান্ত ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হয় স্বাক্ষর পর্ব। বিয়েতে জাঁকজমকের বদলে ঘরোয়া আয়োজনকেই প্রাধান্য দিয়েছিলেন মিমি। প্রকাশ্যে আসা ছবিতে সোনালি পোশাকে নজর কেড়েছেন অভিনেত্রী। অন্যদিকে খয়েরি পাঞ্জাবিতে দেখা গিয়েছে অনিন্দ্য চট্টোপাধ্যায় ও ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়কে। আশীর্বাদ থেকে শুরু করে বিয়ের স্বাক্ষর, সব মিলিয়ে বাড়িতে ছিল উৎসবের আবহ। অতিথিদের জন্য আয়োজন করা হয়েছিল খাঁটি বাঙালি খাবারের বিশেষ ভোজেরও।

আরও পড়ুনঃ বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

এদিকে মিমির জীবনসঙ্গী কে, তা নিয়েও দীর্ঘদিন ধরে চলছিল জল্পনা। জানা গিয়েছে, সিদ্ধার্থ দত্ত পেশায় একজন মার্চেন্ট নেভি অফিসার। কোনও পারিবারিক সম্বন্ধ নয়, বরং প্রেমের সম্পর্ক থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এক ঘনিষ্ঠ বান্ধবীর আত্মীয় হওয়ার সুবাদে সিদ্ধার্থের সঙ্গে প্রথম পরিচয় মিমির। পরে সেই পরিচয় বন্ধুত্ব এবং সেখান থেকে প্রেমে পরিণত হয়। তবে রেজিস্ট্রি বিয়ের পরেও বাকি রয়েছে মূল অনুষ্ঠান। আগামী ৩ ডিসেম্বর থেকে কালিম্পংয়ে শুরু হওয়ার কথা বিয়ের নানা আয়োজন। ৫ ডিসেম্বর বসবে মূল বিয়ের আসর। এরপর ১১ ডিসেম্বর কলকাতায়  ঘনিষ্ঠ বন্ধু- বান্ধব  ও টলিপাড়ার বন্ধুদের জন্য রিসেপশনের আয়োজন করার খবর রয়েছে। সব মিলিয়ে মিমি ও সিদ্ধার্থের নতুন জীবন শুরু ঘিরে এখন উচ্ছ্বসিত অনুরাগীরা।

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন