‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের হয়ে হলফনামায় সই করেছে পুলিশের একাংশ। আর সেই জাল হলফনামা দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে জমা দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এমনই অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই অভিযোগের প্রেক্ষিতে ভিডিও দিতে দেখা গিয়েছে মমতাপন্থী সাংসদকে। ভিডিও-তে পূর্ব বর্ধমানের কালনা থানার পুলিশ অফিসারদের হলফনামায় স্বাক্ষর করতে দেখা গিয়েছে (যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে)। অবশ্য কালনা থানার আইসির তরফে সেই দাবি নস্যাৎ করা হয়েছে। অভিষেকের পুরো ভিডিও-টাই জাল। এআই দিয়ে নির্মিত বলে দাবি কালনা থানার আইসির। আর ভুয়ো ভিডিও প্রকাশের জেরে এবার ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কালনা থানার পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে কালনা থানার পুলিশ আধিকারিকদের তরফে জানানো হয়েছে।

আরও পডুন: ‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

অভিষেক যে ভিডিও প্রকাশ্যে এনেছেন, তাতে কালনা থানা লেখা একটি বোর্ড দেখা গিয়েছে। পাশাপাশি, একটি ঘরে কয়েক জন বসে কাগজপত্র সাজানোর কাজ করছেন। (যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে)। অভিষেকের দাবি, এই নথিগুলি ঋতব্রত শিবিরের পক্ষে কমিশনে জমা দেওয়া হলফনামা। নথিতে ঋতব্রত শিবিরের নেতা অরূপ রায়ের নাম আছে। কালীঘাটপন্থী সাংসদের সেই ভিডিও প্রকাশ হতেই বঙ্গের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। যদিও পুরোটাই ভুয়ো বলে দাবি করেছেন কালনা থানার আইসি। অভিষেকের সাংবাদিক বৈঠকের পরেই পুলিশ তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে। কালনা থানায় এফআইআর দায়ের করে পুলিশ। ইতিমধ্যেই ভিডিওগুলি নিয়ে তদন্তও শুরু হয়েছে। সূত্রের খবর, এই বিষয়ে অভিষেক-কে খুব শীঘ্রই ডেকে পাঠানো হবে। কালীঘাট শিবিরের নেতার দাবিকে গুরুত্ব দিচ্ছেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখরুজ্জমান জানিয়েছেন,‘রাজ্য প্রশাসনকে অবমাননা করা হয়েছে। পুলিশকে অবমাননা করার জন্য অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ